বাংলাদেশ ০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাদিক কায়েমের ছবি দিয়ে ‘কুলাউড়া ছাত্রলীগ’ লেখা ফটোকার্ড ছড়িয়ে মুছে দিলো মৌলভীবাজার২৪

  • রাব্বি মিয়া
  • প্রকাশিত: ০১:১৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • 30

আগামী ২৬ সেপ্টেম্বর মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজ ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠানে ডাকসু ভিপি সাদিক কায়েমের যোগ দেওয়া সংক্রান্ত একটি সংবাদে এআই দিয়ে বানানো বিভ্রান্তিকর ফটোকার্ড ও ওয়েবের ফিচার্ড ইমেজ প্রকাশ করেছে মৌল্ভীবাজারে স্থানীয় অনলাইন পোর্টাল ‘Moulvibazar24.com’।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৭টা ১৮ মিনিটে প্রকাশিত তাদের ফটোকার্ডে ও ফিচার্ড ইমেজে ভিপি সাদিক কায়েমের ছবির নিচে “কুলাউড়া ছাত্রলীগ” লেখা হয়।

দেখুন এখানে এবং এখানে।

এআই দিয়ে বানানো এই ফিচার্ড ইমেজ ও ফটোকার্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তুমুল সমালোচনা শুরু হয় এবং স্থানীয় ছাত্রশিবিরের নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে ফটোকার্ড ও ফিচার্ড ইমেজে সরিয়ে নেয় মৌলভীবাজার২৪ কর্তৃপক্ষ।

মৌলভীবাজার জেলা শিবিরের সূত্রে জানা যায়, আগামী ২৬ সেপ্টেম্বর কুলাউড়া সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে ডাকসু ভিপি সাদিক কায়েমের।

প্রোগ্রামটির মূল আয়োজক কুলাউড়া সরকারি কলেজ ছাত্রশিবির হলেও মৌলভীবাজার২৪ তাদের প্রকাশিত ফটোকার্ড ও ফিচার্ড ইমেজে কুলাউড়া ছাত্রলীগের নাম জুড়ে দেয়।

এমন স্পষ্ট বৈপরীত্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তোপের মুখে পড়ে সংবাদ মাধ্যমটি। পরবর্তীতে মৌলভীবাজার২৪ তাদের ফেসবুক পোস্টটি এডিট করে বিতর্কিত ফটোকার্ডটি ডিলিট করে নতুন আরেকটি ফটোকার্ড এবং ওয়েবসাইটে নতুন ফিচার্ড ইমেজ যুক্ত করে।

ট্যাগ :

সাদিক কায়েমের ছবি দিয়ে ‘কুলাউড়া ছাত্রলীগ’ লেখা ফটোকার্ড ছড়িয়ে মুছে দিলো মৌলভীবাজার২৪

প্রকাশিত: ০১:১৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬