বাংলাদেশ ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে নয় বছরের শিক্ষার্থীকে গরম ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা, অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে সাত বছরের শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার মাদ্রাসার ৯ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছ্যাঁকায় শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা করা হয়।

রোববার (৮ নভেম্বর) রাতে ছাত্রকে নির্যাতনের অভিযোগে মাদ্রাসার শিক্ষক রাব্বি হোসেন (২৫) কে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

পরে ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রুজুর পর তাকে গ্রেফতার দেখায় টঙ্গী পূর্ব থানা পুলিশ।

অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক রাব্বি হোসেন টঙ্গী চেরাগআলী এলাকার মিফতাহুল মাদ্রাসার শিক্ষক। তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার বাসিন্দা।

শিক্ষার্থীর স্বজন ও মামলা সূত্রে জানা গেছে, গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকার মিফতাহুল মাদ্রাসার ছাত্র মোঃ ওসমান গণি নাঈম (৯)। গত ৪ নভেম্বর (বুধবার) বিকেলে মাদ্রাসার শিক্ষক রাব্বি হোসেন শিক্ষার্থী মোঃ ওসমান গনি নাঈমকে গরম ইস্ত্রি দিয়ে শরীরের পেছনের অংশে (নিতম্বে) ছ্যাঁকা দিয়ে নির্যাতন করেন। পরদিন বৃহস্পিতবার (৫ নভেম্বর) সন্ধ্যায় শিশুটির মা তাকে বাড়িতে নিয়ে যেতে মাদ্রাসায় যান। এসময় ছাত্রটি তার মাকে বিষয়টি খুলে বলে।

পরে এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা রোববার রাতে টঙ্গী পূর্ব থানা পুলিশকে বিষয়টি জানান এবং লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ঘটনা জানার পরপরই মাদ্রাসা শিক্ষককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। শিক্ষক প্রাথমিকভাবে ঘটনার দায় স্বীকার করে নেয়ায় মামলা রুজু হয়েছে। মাদ্রাসা ছাত্রের মায়ের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

TCV/- গাজীপুর

প্রকাশিত: ০৩:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬