বাংলাদেশ ০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুশিয়ারা নদীতে আটকে আছে ফেরি প্রকল্প, হতাশ দুই পাড়ের মানুষ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার খেয়াঘাট বাজারসংলগ্ন কুশিয়ারা নদীতে ফেরি চলাচল চালুর উদ্যোগ থমকে গেছে।

নদীর দুই পাড়ে ফেরিঘাট নির্মাণের মূল কাজ প্রায় শেষ হলেও নদীর পানি অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় নতুন করে জটিলতা দেখা দিয়েছে। এতে দীর্ঘদিনের প্রত্যাশিত ফেরি চলাচল নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন নদীর দুই পাড়ের কয়েক লাখ মানুষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নদীর এক পাশে মৌলভীবাজারের রাজনগর উপজেলার খেয়াঘাট বাজার এবং অন্য পাশে সিলেটের বালাগঞ্জ উপজেলা। দুই পাড়ে ফেরিঘাট নির্মাণের জন্য এক বছর আগে পৃথক দুটি টেন্ডারের মাধ্যমে কাজ

শুরু হয়। প্রকল্পে মোট ব্যয় ধরা হয় ৩ কোটি ৩৭ লাখ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান দুটি তাদের নির্ধারিত কাজ প্রায় সম্পন্ন করলেও নদীর পানি হঠাৎ কমে যাওয়ায় প্রকল্পের পরবর্তী কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, বর্তমানে নদীর পানির স্তর উপরিভাগ থেকে প্রায় ৩০ থেকে ৪০ ফুট নিচে নেমে গেছে। ফলে আগের পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, নতুন করে টেন্ডার আহ্বান করে নদীর দুই পাড়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। পর্যবেক্ষণের ফলাফল অনুযায়ী উপযুক্ত পদ্ধতি নির্ধারণ করে নদীর দুই পাড়ের তলদেশে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে নতুন ঠিকাদার নিয়োগ করা হবে। এসব কাজ শেষ হলেই ফেরি চলাচল শুরু করার সম্ভাবনা রয়েছে।

এদিকে, কুশিয়ারা নদীর পানির স্বাভাবিক ওঠানামা ও শুষ্ক মৌসুমের বিষয়টি যথাযথভাবে বিবেচনায় না নিয়ে ফেরিঘাট নির্মাণকাজের পরিকল্পনা করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্ম দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, কুশিয়ারা নদীতে বর্ষা মৌসুমে পানি বাড়ে, আবার শুষ্ক মৌসুমে পানি কমে যায়-এটি স্বাভাবিক বিষয়। পরিকল্পনা প্রণয়নের সময় বিষয়টি বিবেচনায় নেওয়া হলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো না।

আবার প্রকল্পের কাজ চলাকালে নির্মাণের মান নিয়ে স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ প্রশ্ন তুললেও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে তা এখনো জানা যায়নি। ফেরি চলাচল শুরু হলে রাজনগর ও বালাগঞ্জ ২ উপজেলার পাশাপাশি আশপাশের এলাকার মানুষের যাতায়াত সহজ হবে।

দীর্ঘদিন ধরে যানবাহন পারাপারের ভোগান্তি কমার আশায় ছিলেন দুই পাড়ের কয়েক লাখ মানুষ। কিন্তু কাজ প্রায় শেষ হওয়ার পরও নতুন জটিলতায় প্রকল্পের কার্যক্রম থমকে যাওয়ায় হতাশ স্থানীয়রা।

তাঁদের দাবি, নতুন করে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে দ্রুত কুশিয়ারা নদীতে ফেরি চালু করা হোক।

ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামি আহমদ বলেন, “ফেরি চালু করার সময় তারা তা করতে পারেনি। এখন পানি কমে এসেছে বলে বিলম্ব করা হচ্ছে। “এই ফেরি দেখিয়ে বিলম্ব করে অর্থ আত্মসাৎ করা হচ্ছে বলে আমরা আশঙ্কা করছি। কবে ফেরি চলবে, কবে সেতু হবে-তা নিয়ে আমরা দ্বিবাদ্বন্দ্বে আছি।”

মৌলভীবাজার সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী আল আমীন বলেন, নদীর পানি অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় ফেরি চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে। এই সপ্তাহে সংশ্লিষ্ট একটি বিশেষজ্ঞ দল নদীর দুই পাড়ে সার্ভে করে প্রতিবেদন দিলে এরই আলোকে দরপত্র আহবান করে কাজ হবে।

TCV/- রাজনগর

প্রকাশিত: ১২:১৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬