বাংলাদেশ ০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ, নিয়োগের পরিকল্পনা

  • ডেস্ক নিউজ
  • প্রকাশিত: ০৮:৩৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • 0

দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তরসহ সরকারি দপ্তরগুলোতে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। একইসঙ্গে দ্রুত নিয়োগবিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে মো. আব্দুল বারী।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

লিখিত প্রশ্নে সংসদ সদস্য খায়রুল কবির খোকন জানতে চান, দেশের মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরগুলোতে বর্তমানে কতটি পদ শূন্য রয়েছে এবং এসব পদ পূরণে সরকারের সময়ভিত্তিক পরিকল্পনা কী।

জবাবে বলা হয়, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবলসংক্রান্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৫’ অনুযায়ী, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরে মোট ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।

এ বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে সরকার ইতোমধ্যে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এসময় আরও বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগ কার্যক্রমের সর্বশেষ অবস্থা এবং শূন্যপদের বিপরীতে নিয়োগসংক্রান্ত তথ্য চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে। একইসঙ্গে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও শূন্যপদ পূরণে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা তৈরির জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ নিয়োগ কার্যক্রম শুরু করেছে বলেও উত্তরে জানানো হয়।

TCV/- জাতীয় সংসদ

সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ, নিয়োগের পরিকল্পনা

প্রকাশিত: ০৮:৩৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬