উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারে অনলাইন সংবাদ মাধ্যম ‘এনপিবি নিউজ’-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমির কনফারেন্স রুমে এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এনপিবি নিউজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি রাব্বি মিয়ার সভাপতিত্বে এবং স্টার নিউজের জেলা প্রতিনিধি ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, যুগান্তরের জেলা প্রতিনিধি ও দৈনিক মৌলভীবাজার প্রতিদিনের সম্পাদক হোসাইন আহমদ, স্টার নিউজের জেলা প্রতিনিধি ফরহাদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল, কালবেলা ও জিটিভির জেলা প্রতিনিধি আশরাফ আলী, খবরের কাগজ ও ঢাকা মেইলের জেলা প্রতিনিধি পুলক পুরকায়স্থ, জনবাণীর জেলা প্রতিনিধি মনজু বিজয় চৌধুরী, আগামীর সময়ের রাশেদ আহমদ, এটিএন বাংলা ও নয়া দিগন্তের জেলা প্রতিনিধি রকিবুল ইসলাম রকি, সাংবাদিক মুক্তাদির আহমদ এবং সাংবাদিক মহসিন আহমদসহ স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক এবং ব্যবসায়ীবৃন্দ।
অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা এনপিবি নিউজের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনেও সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রাখার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিদের সাথে নিয়ে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সমাপ্তি ঘটে।
TCV/- মৌলভীবাজার







