মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে শুরু হয়েছে ‘শহিদ ওয়াসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) কলেজ ক্যাম্পাস সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। মোট ৩২টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মনসুর আলমগীর। এতে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম মহসিন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহান চৌধুরী এবং মৌলভীবাজার পৌর ছাত্রদলের আহ্বায়ক ইহাম মুজাহিদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ওয়ালিদ আহসান চৌধুরী নাহিদ, ১ নম্বর যুগ্ম-আহ্বায়ক নেছার তালুকদার সামী এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মখলিছ মিয়াসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
টুর্নামেন্টে প্রথম পুরস্কার সৌজন্য হিসেবে প্রদান করবেন জেলা ছাত্রদলের সিনিয়র নেতা নিয়াজ খান এবং দ্বিতীয় পুরস্কার প্রদান করবেন মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মুতাহের তানিম।
টুর্নামেন্ট পরিচালনার সার্বিক দায়িত্বে রয়েছে কলেজ ছাত্রদলের গঠিত আয়োজক কমিটি। কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ইমরান তালুকদারসহ সদস্য আকিব, ইব্রাহিম খলিল শামীম, ফারহান আহমেদ মুন্না, মাজিদ আহমেদ মারুফ ও জাকির হোসেন মাফি।
TCV/- মৌলভীবাজার







