বাংলাদেশ ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অকার্যকর মনে হচ্ছে: জামায়াত আমীর

  • ডেস্ক নিউজ
  • প্রকাশিত: ০৭:৫৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • 0

দেশের বিভিন্ন স্থানে নাশকতা, হামলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলিয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তাঁর অভিযোগ, একের পর এক ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দৃশ্যমান নয়। এ পরিস্থিতির দায় সরকার ও বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিতে হবে।

আজ, মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্পষ্ট জবাব দাবি করেন তিনি।

জামায়াত আমির বলেন, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটছে। আর্মি গল্ফ ক্লাব, পুলিশের বিশেষ শাখা (এসবি) সদর দপ্তরের সামনে, থানার ফটক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিন এমন ঘটনা ঘটেছে এবং মঙ্গলবার সেখানে দুজন আহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

সীমান্ত ও পার্বত্য এলাকার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সন্ত্রাসীদের দমন করতে গিয়ে সম্প্রতি সীমান্ত এলাকায় এক তরুণ সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। কয়েক দিন আগে সাজেক ভ্যালিকে কেন্দ্র করেও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল। এ ছাড়া গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা এবং বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর বিচ্ছিন্ন হামলার ঘটনাও উল্লেখ করেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জামায়াত আমির বলেন, এতগুলো ঘটনার পর কোথায় কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য তাদের কাছে নেই।

দেশে বিজিবি, এসআরবি, এপিবিএন, নিয়মিত পুলিশ বাহিনী ও আনসার ব্যাটালিয়নসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, এত বাহিনী থাকা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে দৃশ্যমান কার্যকারিতা দেখা যাচ্ছে না।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে, তার দায় সরকার কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াতে পারে না। পুরো দায় তাদেরই নিতে হবে। তাঁর ভাষায়, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা মন্ত্রণালয়কে স্পষ্টতই অকার্যকর মনে হচ্ছে।

ফ্যাসিবাদের পুনরাবৃত্তির আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, গণঅভ্যুত্থানে শহীদদের রক্ত এখনো মানুষের চোখের সামনে। সেই রক্তের বিনিময়ে অর্জিত পরিস্থিতিতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদকে ফিরে আসার সুযোগ দেওয়া যাবে না।

সরকারের উপদেষ্টাদের বক্তব্যের অসংগতির বিষয়েও সমালোচনা করেন জামায়াত আমীর। তিনি বলেন, সরকারের কোনো কোনো উপদেষ্টা কখনো আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলনের সম্ভাবনার কথা বলছেন, আবার কয়েক দিন পরই বিপরীত বক্তব্য দিচ্ছেন। একই ব্যক্তির এমন পরস্পরবিরোধী বক্তব্য জাতির সামনে কী বার্তা দিচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়েও উদ্বেগ জানান তিনি। তাঁর অভিযোগ, বিরোধী দলের সদস্যদের নাজেহাল করতে গোয়েন্দা সংস্থার লোকজন তৎপর রয়েছেন। এক সংসদ সদস্যকে গোয়েন্দা দপ্তর থেকে ফোন করে জামায়াত ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ ধরনের ঘটনাকে ধৃষ্টতা উল্লেখ করে জামায়াত আমীর বলেন, দেশ আবার সাড়ে ১৫ বছরের অন্ধকার সময়ে ফিরে যাক, তা আমরা চাই না।

বক্তব্যের শেষ পর্যায়ে সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, সরকার তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করুক, সেটিই বিরোধী দল হিসেবে তাঁদের প্রত্যাশা। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার সহযোগিতা চাইলে তাঁরা আন্তরিকভাবে ও সক্রিয়ভাবে তা বিবেচনা করবেন।

TCV/- জাতীয় সংসদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অকার্যকর মনে হচ্ছে: জামায়াত আমীর

প্রকাশিত: ০৭:৫৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬