বাংলাদেশ ০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় আর্থিক সহায়তা দিচ্ছে বিআরটিএ, আবেদন করবেন যেভাবে

  • ডেস্ক নিউজ,
  • প্রকাশিত: ০৮:০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • 0

সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবার ও আহত ব্যক্তিদের আর্থিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অধীনস্ত ট্রাস্টি বোর্ড। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যেকোনো ব্যক্তি কিংবা চালকসহ তাদের আইনগত ওয়ারিশগণ এই সহায়তার জন্য আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিআরটিএর অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত নির্দেশনাবলী ও তথ্য প্রকাশ করা হয়।

আর্থিক সহায়তার পরিমাণ:
মৃত্যুর ক্ষেত্রে: নিহতের পরিবারকে অন্যূন ৫ (পাঁচ) লাখ টাকা দেওয়া হবে।
অঙ্গহানির ক্ষেত্রে: দুর্ঘটনায় অঙ্গহানি ঘটলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি পাবেন অন্যূন ৩ (তিন) লাখ টাকা।

গুরুতর আঘাতের ক্ষেত্রে: আঘাতের কারণে স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা না থাকলে অন্যূন ৩ (তিন) লাখ টাকা এবং চিকিৎসা শেষে স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা থাকলে অন্যূন ১ (এক) লাখ টাকা দেওয়া হবে।

আবেদন করার নিয়মাবলি:
১. আবেদনের সময়সীমা: দুর্ঘটনা ঘটার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে আবেদন জমা দিতে হবে। নির্ধারিত ৯০ দিন পেরিয়ে গেলে আবেদনের আর কোনো সুযোগ থাকবে না।
২. আবেদন ফরম ও প্রক্রিয়া: নির্ধারিত ‘ফরম-৩২’ সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদন সরাসরি বিআরটিএ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বরাবর কিংবা বিআরটিএ সার্ভিস পোর্টালের মাধ্যমে অনলাইনে জমা দেওয়া যাবে।
৩. অর্থ প্রদানের পদ্ধতি: প্রাপ্ত আবেদনপত্রসমূহ নিবিড়ভাবে যাচাই-বাছাই ও অনুমোদন শেষে অনুমোদিত সহায়তার অর্থ সরাসরি আবেদনকারীর নিজ নামের ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে প্রদান করা হয়।

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাময়িক আর্থিক সংকট নিরসন ও পুনর্বাসনে বিআরটিএর এই উদ্যোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

TCV/- জাতীয়

সড়ক দুর্ঘটনায় আর্থিক সহায়তা দিচ্ছে বিআরটিএ, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত: ০৮:০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬