বাংলাদেশ ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের কোতোয়ালিতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, আটক ১

যশোরে জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামের এক বিএনপি নেতাকে কু/পি/য়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই কোতোয়ালি থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত শফিয়ার শেখকে আটক করেছে।

আজ, ১১ নভেম্বর (বুধবার) দুপুর ১:৩০ ঘটিকার দিকে যশোর সদর মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।

নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য ছিলেন। অন্যদিকে, অভিযুক্ত শফিয়ার শেখ একই এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে। তারা সম্পর্কে দূরসম্পর্কের আত্মীয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে শফিয়ার শেখের জমির পাশে একটি জমি কেনেন আবু তালেবের পরিবার। ওই জমি শফিয়ার নিজেও কিনতে চেয়েছিলেন। মূলত এই জমি কেনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

ঘটনার দিন দুপুরে মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে পৌঁছালে পূর্ববিরোধের জেরে শফিয়ার শেখ ধারালো হাঁসুয়া দিয়ে আবু তালেবকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন এবং পালিয়ে যান। পরে স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত শফিয়ার শেখকে আটক করতে সক্ষম হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলার প্রক্রিয়া চলছে।

TCV/- যশোর

প্রকাশিত: ০৫:১৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬