বাংলাদেশ ১০:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জানুয়ারিতেই দেশের সাংবিধানিক ইতিহাসে আসছে গুরুত্বপূর্ণ সংস্কার- শিশির মনির

বাংলাদেশের রাষ্ট্রকাঠামো ও সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তনের লক্ষ্যে বড় ধরনের সংস্কার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ শিশির মনির।

তিনি বলেন, আগামী বছরের জানুয়ারি মাসে বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কার প্রক্রিয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে বর্তমানে দেশজুড়ে যে কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা মূলত প্রাথমিক প্রস্তুতি বা গ্রাউন্ড ওয়ার্ক। এখনো সংস্কারের চূড়ান্ত বাস্তবায়ন পর্যায় শুরু হয়নি।

শনিবার ( ২১ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জের দিরাই পৌর শহরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স রুমে দিরাই প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিশির মনির বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ যে রাষ্ট্রকাঠামোর মধ্যে পরিচালিত হয়ে আসছে, সেখানে সময়োপযোগী ও মৌলিক পরিবর্তন আনা এখন অত্যন্ত জরুরি। বিদ্যমান ব্যবস্থার কাঠামোগত দুর্বলতা দূর করে কার্যকর, জনমুখী ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে না পারলে ভবিষ্যতে নানা ধরনের সংকট ও নেতিবাচক পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, রাষ্ট্রের মৌলিক কাঠামো পরিবর্তনের বিষয়টি শুধু রাজনৈতিক বিবেচনায় দেখার কোন সুযোগ নেই। এটি দেশের ভবিষ্যৎ, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা এবং সামগ্রিক শাসনব্যবস্থার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাই সংস্কার উদ্যোগকে এগিয়ে নিতে দল-মতনির্বিশেষে সবার সহযোগিতা ও ইতিবাচক ভূমিকা প্রয়োজন।

সংস্কারপ্রক্রিয়ার উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে শিশির মনির বলেন, এ উদ্যোগ কোনো নির্দিষ্ট ব্যক্তি, রাজনৈতিক দল কিংবা গোষ্ঠীর পক্ষে বা বিপক্ষে নয়।

এর সঙ্গে কারও ব্যক্তিগত স্বার্থ জড়িত নয় বরং এর মূল লক্ষ্য হলো রাষ্ট্রের সামগ্রিক স্বার্থ সংরক্ষণ এবং বাংলাদেশকে একটি সুসংগঠিত, কার্যকর, স্থিতিশীল ও জবাবদিহিমূলক ব্যবস্থার ওপর প্রতিষ্ঠিত করা।

তিনি আরও বলেন, একটি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে কাজ করবে, ক্ষমতার ভারসাম্য বজায় থাকবে এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে এমন একটি কাঠামো গড়ে তোলাই হওয়া উচিত সংস্কারের অন্যতম প্রধান লক্ষ্য। এজন্য চলমান প্রস্তুতিমূলক কার্যক্রমকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

মতবিনিময় সভায় তিনি দেশের প্রতিটি নাগরিককে সাংবিধানিক ও রাষ্ট্রকাঠামোগত সংস্কার নিয়ে সচেতনভাবে ভাবার আহ্বান জানান।

TCV/- সুনামগঞ্জ

প্রকাশিত: ১০:২৫:০১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬