বাংলাদেশ ০৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ

সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। এ সময় তারা ঘটনার বিষয়ে খোঁজখবর নেন এবং প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে সহমর্মিতা প্রকাশ করেন।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

প্রতিনিধি দলে আরও ছিলেন, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও সিসিক নির্বাচনের মেয়র প্রার্থী ড.নুরুল ইসলাম বুলবুল, কোতোয়ালি পশ্চিম থানার আমীর মো: আজিজুল ইসলাম, সেক্রেটারি পারভেজ আহমদ এবং সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি শহীদুল ইসলাম সাজু। এছাড়াও স্থানীয় জামায়াত ও শিবিরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে জামায়াত নেতৃবৃন্দ বলেন, নগরজুড়ে একের পর এক অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা উদ্বেগজনক। ইতোমধ্যে নগরীতে ছয়টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনা নগরীর নিরাপত্তা পরিস্থিতির জন্য হুমকিস্বরূপ। এ ধরনের ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হচ্ছে।
তারা বলেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অগ্নিসন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনারও দাবি জানান তারা।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে প্রতিমন্ত্রীর বাসভবনের গলির প্রধান ফটকের ভেতরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

TCV/- সিলেট

প্রকাশিত: ০৯:১৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬