দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা প্রতিহতের লক্ষ্যে মৌলভীবাজারে অবস্থান, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাসের রহমান এমপির নেতৃত্বে মৌলভীবাজার জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বক্তারা দেশব্যাপী যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। মিছিল ও সমাবেশে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
TCV/- মৌলভীবাজার














