মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে মৌলভীবাজারের জুড়ী উপজেলার চৌমুহনী এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (২১ নভেম্বর) উপজেলা প্রশাসন, জুড়ীর উদ্যোগে আয়োজিত এ অভিযানে চৌমুহনী এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নির্ধারিত স্থান ছাড়া যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার জন্য অনুরোধ জানানো হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা এবং নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
TCV/- জুড়ী












