দেশব্যাপী হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ এবং সম্প্রতি ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা, নড়াইলের কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন ও জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লাকে হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে প্রতিবাদ সভা ও মিছিল করেছে জেলা কৃষক দল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় মৌলভীবাজার শহরের কাশীনাথ আলাউদ্দিন উচ্চবিদ্যালয় ও কলেজের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মৌলভীবাজার জেলা কৃষক দলের সদস্যসচিব ও রাজনগর উপজেলার ৮ নম্বর মনসুরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোনাহিম কবিরের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
TCV/- মৌলভীবাজার














