বাংলাদেশ ১১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক অসন্তোষে আশুলিয়ার ২৪ কারখানা সাধারণ ছুটি‎ ঘোষনা

  • টিসিভি ডেস্ক:
  • প্রকাশিত: ১১:৫০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • 0

শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার আশুলিয়ায় ২৪টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ৩০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আশুলিয়ার জামগড়া, বেরন ও ছয়তলা এলাকাসহ বিভিন্ন স্থানে অবস্থিত স্টার্লিং ক্রিয়েশন ও ইয়াগী বাংলাদেশসহ মোট ২৪টি কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করলে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।

এ ছাড়া বিভিন্ন কারখানার শ্রমিকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আরও ১৫টি কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।
‎এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ও শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ, শিল্প পুলিশ, থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

তবে এসব ঘটনার মধ্যেও আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে শিল্প পুলিশ-১-এর মিডিয়া সেল।

TCV/- ডেস্ক নিউজ

শ্রমিক অসন্তোষে আশুলিয়ার ২৪ কারখানা সাধারণ ছুটি‎ ঘোষনা

প্রকাশিত: ১১:৫০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬