বাংলাদেশ ০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান সফরে যাচ্ছেন মৌলভীবাজারের দুই এমপি

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে পাকিস্তান সফর করবে বাংলাদেশ জাতীয় সংসদের একটি সংসদীয় প্রতিনিধিদল। এই সফরকে সামনে রেখে একটি প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আইপিএ অ্যান্ড এস অনুবিভাগের (আইপিএ শাখা-২) সহকারী সচিব মামুন রশীদ স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়।

নোটিশ সূত্রে জানা যায়, আগামী ২৩ থেকে ২৮ নভেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম- এর নেতৃত্বে এই সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তান সফর করবে।

প্রতিনিধিদলে রয়েছেন মৌলভীবাজারের দুই এমপিসহ ৫ সংসদ সদস্য। এর মধ্যে রয়েছেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের এমপি এম. নাসের রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংরক্ষিত মহিলা এমপি জহরত আদিব চৌধুরী, চট্টগ্রাম-৭ আসনের এমপি হুমাম কাদের চৌধুরী, পাবনা-১ আসনের এমপি মোহাম্মদ নাজিবুর রহমান, সংরক্ষিত মহিলা এমপি নিলুফার চৌধুরী মনি এবং স্পিকারের সহকারী একান্ত সচিব মো. আকবর হোসেন অন্তর্ভুক্ত রয়েছেন।

TCV/- মৌলভীবাজার

প্রকাশিত: ০৯:২৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬