মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য এম এম শাহিনের বিরুদ্ধে কুলাউড়া থানায় বিস্ফোরক-সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে। গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে মইনুল হক বকুল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩/৪২৭/৪৩৬/৩৮০/১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালের ২৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টায়।
তবে ঘটনার প্রায় আট বছর পর মামলা দায়েরের বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য এম এম শাহিন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি মামলার বিষয়টি তুলে ধরে লেখেন, ‘অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ২৮ ডিসেম্বর ২০১৮, সন্ধ্যা ৭টায়। অথচ দীর্ঘ প্রায় আট বছর পর, ১৫ নভেম্বর ২০২৬ তারিখে মামলাটি দায়ের করা হলো! আট বছর পর হঠাৎ এই মামলা! আমি সত্যিই বিস্মিত, স্তম্ভিত ও হতবাক!’












