মৌলভীবাজার জেলা জামায়াতের ২০২৭-২০২৮ সেশনের জন্য ১২ নারী নেত্রীসহ ৩২ সদস্য বিশিষ্ট জেলা মজলিসে শূরা গঠন করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ধারা ৩৮ অনুসারে সদস্যদের প্রত্যক্ষ ভোটে জেলা মজলিসে শূরা গঠন করা হয়।
এসময় নির্বাচন পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান ও সিলেট আঞ্চলিক টিম সদস্য হাফেজ আব্দুল হাই হারুন।
নব নির্বাচিত শূরা সদস্যরা হলেন— মাওলানা আব্দুর রহমান, মোঃ ইয়ামীর আলী, মোঃ আলা উদ্দীন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, সৈয়দ তারেকুল হামিদ, আব্দুল কুদ্দুস নোমান, মাওলানা ইসলাম উদ্দীন, মোঃ ফয়সল আহমদ,আব্দুল হাই হেলাল, আব্দুল মুনতাজিম, বেলাল আহমদ চৌধুরী, মোঃ জাকির হোসেন, আবুর রাইয়ান শাহীন, মাওলানা আব্দুস শহীদ, হাফেজ মাওলানা তাজুল ইসলাম, আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ, মোঃ ফখরুল ইসলাম, মাওলানা ইসমাইল হোসেন, মোঃ মাসুক মিয়া।
৩২ সদস্য বিশিষ্ট মজলিসে শূরায় নারীরা হলেন— সেলিনা আক্তার মনি, জুবাইদা সুলতানা, আয়েশা সিদ্দিকা, হালিমা বেগম, শাহ সালমা আক্তার, জেসমিন আক্তার, নাসরিন আক্তার, বিলকিস পারভীন, দেওয়ান শরীফা ইসলাম, মমতাজ বেগম, খাদিজা জান্নাত ও জামিলা বেগম।
TCV/- মৌলভীবাজার












