সারা দেশে আওয়ামী লীগের হামলা ও নৈরাজ্যমূলক কার্যক্রমের প্রতিবাদে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর বিভিন্ন অঙ্গসংগঠন।
উক্ত বিক্ষোভে বিএনপি ও এর সহযোগী দলগুলোর অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে আওয়ামী লীগের সহিংসতার তীব্র নিন্দা জানান। মিছিলটি জায়ফরনগর ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে জুড়ীর নিউমার্কেট চত্বর ঘুরে শেষ হয়।
মিছিলটিতে উপস্থিতি ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুমেল উদ্দিন, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক আলী মাস্টার, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, স্বেচ্ছাসেবক দলের উপজেলা সদস্য সচিব সাইফুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোকাদ্দেস আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়জুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক রুয়েল উদ্দিন।
এছাড়াও এতে আরও অংশ নেন জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আমীর হোসেন, সদস্য সচিব মুন্না, জায়ফরনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান জমির, জায়ফরনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এখসান আম্বিয়া সোহান, সাংগঠনিক সম্পাদক তানভীর খানসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের বিএনপি এবং অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
TCV/- জুড়ি












