বাংলাদেশ ১০:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনগরে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

মৌলভীবাজারের রাজনগরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে রাজনগর থানা পুলিশ।

আজ, শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার উত্তরভাগ ও সদর ইউনিয়নের ঘরগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, উত্তরভাগ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও রাজনগর উপজেলা যুবলীগের সদস্য শাহ খালেদ আহমেদ এবং রাজনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মীনহাজ মিয়া।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মসূচিকে কেন্দ্র করে রাজনগরের চাটুরা এলাকায় সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে আতঙ্কজনক পরিস্থিতি তৈরির অভিযোগ ওঠে। একইভাবে উপজেলার নন্দীউড়া এলাকাতেও সড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ রয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, এসব ঘটনায় বাধা দিতে গেলে ছাত্রদল নেতা মাহবুবুর রহমান জামালসহ কয়েকজন নেতাকর্মীর ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে কয়েকজন আহত হন।

এসব ঘটনায় ১১ নভেম্বর দুপুরে রাজনগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখতকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে শাহ খালেদ আহমেদ ও মীনহাজ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

TCV/- রাজনগর

প্রকাশিত: ১০:২৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬