বাংলাদেশ ০১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শমসেরনগর ক্রিকেট একাডেমি উদ্বোধন করলেন: আশরাফুল

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ক্রিকেট একাডেমি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

গত, ১৩ নভেম্বর(শুক্রবার) বিকেলে শমসেরনগর চা-বাগান মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে একাডেমিটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও খ্যাতিমান ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।

​উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিবলী আহমেদ চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেপ বল অ্যাসোসিয়েশনের সভাপতি সরোয়ার হোসেন আকুল, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যক্তি শরিফ উদ্দিন সুমন, শমসেরনগর চা বাগানের জেনারেল ম্যানেজার (জিএম) মো. কামরুজ্জামান, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, জামাল হোসেন এবং কমলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিয়াজুর রহমান রিজন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন স্থানীয় উদীয়মান তরুণ ও যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করতে এই ক্রিকেট একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখান থেকেই একদিন জাতীয় পর্যায়ে মেধাবী ও প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পরে প্রধান অতিথি মোহাম্মদ আশরাফুল একাডেমির শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং তরুণ ক্রিকেটারদের বিভিন্ন দিকনির্দেশনা ও উৎসাহ দেন।

TCV/- কমলগঞ্জ

প্রকাশিত: ১২:১৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬