হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনাস্থলে পেট্রলবোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি।
গত, শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১২:৩০ টার দিকে ফেসবুক লাইভে মাহদী হাসান এই অভিযোগ করেন, পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় তাঁদের ঘরের টিনের চালে দুটি বস্তু এসে পড়ে। এরপর আগুন জ্বলে ওঠে। তাঁর ধারণা, পেট্রলবোমা জাতীয় কিছু ছুড়ে মারা হয়েছে।এ সময় তার পরিবারের লোকজন ঘুম থেকে উঠে ডাকাডাকি করতে দেখা যায়।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক জানান, ফেসবুক লাইভ দেখে ঘটনাস্থলে গিয়ে পেট্রলবোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মাহদীর চাচার বাসার বিদ্যুতের মিটার পুড়ে গেছে।বিষয়টি পুলিশ খতিযে দেখছে।
TCV/- হবিগঞ্জ












