বাংলাদেশ ১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারের বড়লেখায় রাতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, সকালে জামিন

  • ডেস্ক নিউজঃ
  • প্রকাশিত: ১১:০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • 0

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরকে গ্রেপ্তারের পর জামিন দিয়েছেন আদালত।
উপজেলার পাখিয়ালাস্থ নিজ বাড়ি থেকে তাকে গতকাল বুধবার (১১ নভেম্বর) রাতে গ্রেপ্তার করে পুলিশ।

রফিকুল ইসলাম সুন্দরকে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পাঠানো হলে আদালত তার জামিন মঞ্জুর করেন।
আদালতের বেঞ্চ সহকারী রিপন আহমদ রফিকুল ইসলাম সুন্দরের জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম সুন্দর ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর ছাত্র সমন্বয়ক আবু হাসানের দায়ের করা একটি মামলা এবং সাম্প্রতিক একটি মারামারির মামলার আসামি। এসব মামলার পরিপ্রেক্ষিতে বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান খান ,রফিকুল ইসলাম সুন্দরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে থাকে আদালতে পাঠানো হয়েছিল।

TCV/- বড়লেখা

মৌলভীবাজারের বড়লেখায় রাতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, সকালে জামিন

প্রকাশিত: ১১:০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬