বাংলাদেশ ০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত

সিলেট-তামাবিল মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাহমুদুল হাসান (৩৩) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। নিহত ব্যাক্তি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার ঘোড়াশাল এলাকার বাসিন্দা।

আজ, শুক্রবার (১৩ নভেম্বর) সকালে সিলেট-তামাবিল মহাসড়কের খাদিমপাড়া ৩ নম্বর রোডের মুখে হিলভিউ টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মরদেহের পাশ থেকে উদ্ধার করা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে জানা যায়, নিহত ব্যক্তির নাম মাহমুদুল হাসান (৩৩)। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার ঘোড়াশাল এলাকার মো. ইব্রাহীম হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এক নারীকে সড়ক পার হতে দেখলে তাকে রাস্তা পার হওয়ার সুযোগ দিতে গিয়ে মোটরসাইকেলচালক গতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন মাহমুদুল। এ সময় সিলেটগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় অপর এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, এ দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে প্রায় ৪০ মিনিট পর এলাকাবাসী অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শাহপরাণ থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

TCV/- সিলেট

প্রকাশিত: ০৮:১৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬