বাংলাদেশ ০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত: ০১:১৭:২২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • 7

১১ দলীয় ঐক্যজোটের দীর্ঘ বৈঠক শেষে সিদ্ধান্ত এলডিপির কর্নেল (অব.) অলি আহমদরাষ্ট্রপতি পদপ্রার্থী বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

‎রোববার (৯ আগস্ট) বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান তিনি।

এর আগে রোববার (৯ আগস্ট) বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে ১১ দলীয় জোটের নেতাদের বৈঠক শুরু হয়।

‎জোটের শীর্ষ নেতারা এতে অংশ নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী, রাজনৈতিক সমঝোতা এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করছেন।

‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। এ ছাড়া ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদও বৈঠকে যোগ দিয়েছেন।

‎বৈঠকে আরও উপস্থিত ছিলেন—এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারী।

TCV/-

রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ

প্রকাশিত: ০১:১৭:২২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬