বাংলাদেশ ০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিপ্লব ও সংহতি দিবসে, সুনামগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক মিছিলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

আজ ০৭ নভেম্বর দুপুরে উপজেলা সদর থানা ভবনের সামনের সড়কে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া -পাল্টা ধাওয়া ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ হয়। এতে অন্তত দশজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার দুপুরে জামালগঞ্জ উপজেলা সদরে বিএনপির স্থানীয় দুই পক্ষ পৃথক মিছিল বের করে। মিছিল দুটি থানার সামনের সড়কে এসে মুখোমুখি হলে রাস্তা ছেড়ে দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এক পক্ষ অন্য পক্ষকে পথ ছেড়ে দিতে রাজি না হওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে নেতা কর্মীদের মধ্যে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে এলেও একপর্যায়ে দুই পক্ষের নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ায় জড়িয়ে পড়েন। পরে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের দশজন আহত হন।

স্থানীয়ভাবে খোজ নিয়ে জানা যায়, বিএনপির এক পক্ষে রয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান ও জুলফিকার চৌধুরীসহ অন্য নেতা-কর্মীরা। অপর পক্ষে রয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম মাহমুদ তালুকদার, আবদুল মালিকসহ অন্যরা।

সংঘর্ষের বিষয়ে মাসুম মাহমুদ তালুকদার বলেন, তাদের মিছিল শান্তিপূর্ণ ছিল। মিছিলে বিএনপি, ছাত্রদল ও যুবদলের অসংখ্য নেতা-কর্মীসহ চারজন যুগ্ম আহ্বায়ক উপস্থিত ছিলেন। তার অভিযোগ, প্রতিপক্ষের লোকজন তাদের মিছিলের পথ আটকে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে তাদের তিন থেকে চারজন আহত হয়েছেন।

অন্য পক্ষের উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী বলেন, তারা মিছিল শেষে উপজেলা পার্কে সমাবেশ করছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন সেখানে এসে মিছিল ও স্লোগান দিতে শুরু করেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আল বলেন, দুটি মিছিল মুখোমুখি হওয়ার পরই পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। বর্তমানে দুই পক্ষ পৃথক স্থানে অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

TCV/- সুনামগঞ্জ

প্রকাশিত: ০৪:৪৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬