আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বর্ণনাট্য র্যালি ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার পৌরসভা যুব বিভাগ।
বুধবার (১২ আগস্ট) দুপুর ১২ টায় প্রেসক্লাব পয়েন্ট থেকে আরম্ভ হয়ে শহরের সেন্ট্রাল রোড দিয়ে হামিদিয়া পয়েন্টে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মৌলভীবাজার পৌর যুব জামায়াতের সভাপতি আবু নোমান মুয়িনের সভাপতিত্বে ও যুব জামায়াতের সেক্রেটারি সাইফ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা যুব জামায়াতের সভাপতি ফখরুল ইসলাম, বিশেষ অতিথি বক্তব্য রাখেন পৌর জামায়াতের সভাপতি হাফেজ তাজুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, সহকারি সেক্রেটারি আব্দুল্লাহ আহমেদ মুন্না।
ফখরুল ইসলাম বলেন, ১৯৯৮ সালে পর্তুগালের রাজধানীতে একটি সম্মেলনের মাধ্যমে এই দিনকে আন্তর্জাতিক যুব দিবস হিসেবে স্বীকৃতির আহ্বান জানানো হয়। ১৯৯৯ সালে এই প্রস্তাবটি জাতিসংঘে উপস্থাপন করা হয়। ২০০০ সালে জাতিসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক যুব দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। এরপর থেকেই সারা বিশ্বের এই ১২ই আগস্টকে আন্তর্জাতিক যুব দিবস হিসেবে পালন করা হচ্ছে। প্রত্যেক বছর এই যুব দিবসের বিভিন্ন দাবি বিভিন্ন প্রতিপাদ্য আন্তর্জাতিক ভাবে জাতিসংঘের মাধ্যমে উপস্থাপন করা হয়।
তিনি বলেন, বিশ্বে প্রায় ২০০ কোটি যুবক রয়েছে, আমাদের বাংলাদেশের রয়েছে প্রায় পাঁচ কোটি যা বাংলাদেশের মোট জনসংখ্যার তিনভাগের এক ভাগ। এই পাঁচ কোটি যুবকের মধ্যে প্রায় তিন কোটি যুবক বেকার। এর মধ্যে ৫০ লক্ষ থেকে প্রায় এক কোটি যুবক আজ মাদকাসক্ত। এটা হয়েছে একমাত্র দুর্বল শাসক, অদূরদর্শী শাসকদের কারণে। আজকের বিভিন্ন দেশ যারা উন্নত করেছে এবং উন্নয়ন হয়েছে, তাদের অন্যতম হাতিয়ার ছিল এই যুবসমাজ। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা আসেন, তারা আমাদের যুব সমাজকে তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে পরিগণিত করেন। আমরা সেটা চাইনা। আজকের এই দিবস থেকে সরকারের কাছে দাবী জানাতে চাই, অনতিবিলম্বে বাংলাদেশের বেকার যুবকদের তালিকা করে, তাদের কর্মসংস্থান তৈরি করে দিয়ে এই যুবকদেরকে দেশের উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ করে দিতে হবে।
TCV/- মৌলভীবাজার











