বাংলাদেশ ০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমার স্বপ্নের মৌলভীবাজার একজন নাগরিকের আগামী ২০ বছরের উন্নয়ন-ভাবনা

আমার স্বপ্নের মৌলভীবাজার

একজন নাগরিকের আগামী ২০ বছরের উন্নয়ন-ভাবনা

ঐতিহ্য থেকে সম্ভাবনার দিগন্তে

From Heritage to Horizon

১. প্রারম্ভিক কথা-

একটি জনপদের ভবিষ্যৎ কখনো হঠাৎ করে নির্মিত হয় না। ইতিহাস, স্বপ্ন, সঠিক সিদ্ধান্ত, দূরদর্শী নেতৃত্ব ও সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই একটি অঞ্চল তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছায়। যেসব জনপদ আজ উন্নয়নের অনুকরণীয় উদাহরণ, তারা নিজেদের সম্ভাবনাকে চিনেছে, সীমাবদ্ধতাকে স্বীকার করেছে এবং ভবিষ্যৎকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে।

মৌলভীবাজার প্রকৃতির অপার সৌন্দর্য ও সমৃদ্ধ ঐতিহ্যে গড়া এক সম্ভাবনাময় জনপদ। সবুজ চা-বাগান, বিস্তীর্ণ হাওর, পাহাড়, জীববৈচিত্র্য, বহুমাত্রিক সংস্কৃতি এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী জনগোষ্ঠী সব মিলিয়ে এটি বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় জেলা। কিন্তু এত সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা কি আমাদের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করতে পেরেছি? মৌলভীবাজার আজ যে অবস্থানে আছে, সত্যিই কি তার সেখানেই থাকার কথা? নাকি আরও অনেক দূর এগিয়ে যাওয়ার সুযোগ ছিল? 

কীভাবে সম্ভাবনাকে শক্তিতে, শক্তিকে অগ্রগতিতে এবং অগ্রগতিকে একটি সমৃদ্ধ ভবিষ্যতে রূপ দেওয়া যায়। সেই স্বপ্ন ও সম্ভাবনার পথরেখা খোঁজারই একটি বিনীত প্রয়াস এই লেখা।

২. লেখকের নিবেদন-

এটি কোনো গবেষণাপত্র নয়, কোনো রাজনৈতিক বক্তব্যও নয়; কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা মতাদর্শের প্রচারও নয়। এটি আমার প্রিয় জন্মভূমি মৌলভীবাজারকে নিয়ে একজন নাগরিকের কিছু ভাবনা, আত্মজিজ্ঞাসা এবং দীর্ঘদিনের একটি স্বপ্নের বিনীত প্রকাশ মাত্র।

মৌলভীবাজার আমার জন্মভূমি। এই জনপদের মাটি, মানুষ, প্রকৃতি ও ইতিহাসের সঙ্গে আমার গভীর আত্মিক সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কাজ করতে গিয়ে এ জেলার অসাধারণ সম্ভাবনা যেমন দেখেছি, তেমনি কিছু সীমাবদ্ধতাও কাছ থেকে উপলব্ধি করেছি।

আমার বিশ্বাস, আগামী ২০ বছরে মৌলভীবাজার দক্ষ মানবসম্পদে সমৃদ্ধ, উদ্যোক্তাবান্ধব, প্রযুক্তিনির্ভর, নৈতিক ও আধুনিক জনপদে পরিণত হতে পারে। তবে এর জন্য প্রয়োজন দূরদর্শী নেতৃত্ব, দক্ষ প্রতিষ্ঠান, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং সম্মিলিত নাগরিক উদ্যোগ।

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন- “নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে।” সূরা আর-রা‘দ, ১৩:১১ এই আয়াত আমার ভাবনার অন্যতম অনুপ্রেরণা। 

আমি চাই, এই লেখাটি একটি নাগরিক সংলাপের সূচনা করুক। তরুণেরা নতুন স্বপ্ন দেখুক, শিক্ষকরা দক্ষ ও আদর্শ মানুষ গড়ার প্রত্যয় গ্রহণ করুন, উদ্যোক্তারা কর্মসংস্থান সৃষ্টিতে এগিয়ে আসুন, প্রবাসীরা জন্মভূমির উন্নয়নে আরও সম্পৃক্ত হোন এবং নীতিনির্ধারকেরা জেলার দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়ে নতুনভাবে ভাবুন।

আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আগামী ২০ বছরে আমরা কেমন মৌলভীবাজার আগামী প্রজন্মের হাতে তুলে দিতে চাই? আমাদের আজকের চিন্তা, পরিকল্পনা ও কর্মই নির্ধারণ করবে আগামী প্রজন্মের মৌলভীবাজার কেমন হবে।

৩. ইতিহাস ও পরিচয়-

কোনো জনপদের পরিচয় শুধু তার ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ নয়; তার প্রকৃত পরিচয় গড়ে ওঠে ইতিহাস, সংস্কৃতি, মানুষের জীবনধারা ও কর্মের মধ্য দিয়ে।

ঐতিহাসিকভাবে মৌলভীবাজার বৃহত্তর শ্রীহট্ট অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও বাণিজ্যিক জনপদ। প্রচলিত ইতিহাস অনুযায়ী, হযরত শাহ মোস্তফা (রহ.) এর প্রপৌত্র মৌলভী কুদরতুল্লাহ (রহ.) প্রতিষ্ঠিত বাজারকে কেন্দ্র করে এ শহরের বিকাশ ঘটে। সময়ের প্রবাহে সেই বাজারই আজকের মৌলভীবাজার শহরে রূপ নেয়।

স্বাধীনতার পর প্রশাসনিক পুনর্গঠনের ধারাবাহিকতায় ১৯৮৪ সালে সদর, শ্রীমঙ্গল, কুলাউড়া ও রাজনগর এই চারটি উপজেলা নিয়ে মৌলভীবাজার একটি স্বতন্ত্র জেলায় উন্নীত হয়। পরবর্তীকালে গঠিত জুড়ী, বড়লেখা ও কমলগঞ্জ মিলে এই জনপদের প্রশাসনিক কাঠামো গড়ে উঠেছে। প্রতিটি উপজেলার নিজস্ব ইতিহাস, বৈশিষ্ট্য ও সম্ভাবনা রয়েছে, যা সম্মিলিতভাবে জেলার বৈচিত্র্যময় পরিচয় নির্মাণ করেছে।

৪. ঐতিহ্য ও গৌরব-

মৌলভীবাজার প্রকৃতির এক অনন্য উপহার। বিস্তীর্ণ চা-বাগান, টিলা-পাহাড়, হাকালুকি, কাউয়াদিঘী ও হাইল হাওর, লাউয়াছড়া বন, মাধবকুণ্ড ও হামহামের জলপ্রপাত, অসংখ্য নদী-ছড়া এবং সমৃদ্ধ জীববৈচিত্র্য এ জেলাকে দিয়েছে স্বতন্ত্র প্রাকৃতিক পরিচয়। এই ভূপ্রকৃতির সঙ্গে গড়ে উঠেছে চা-শিল্প, কৃষি, ক্ষুদ্র ব্যবসা, পর্যটন ও প্রবাসী আয়নির্ভর অর্থনীতি। বিশেষ করে প্রবাসীরা অর্থনীতির পাশাপাশি শিক্ষা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

এ জনপদের আধ্যাত্মিক ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে হযরত শাহ মোস্তফা (রহ.)-এর স্মৃতি। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহে লাতু অঞ্চলের প্রতিরোধ এবং মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের আত্মত্যাগ আমাদের সাহস, দেশপ্রেম ও আত্মমর্যাদার উজ্জ্বল দৃষ্টান্ত।

সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী, অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ এম. সাইফুর রহমান, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানসহ শিক্ষা, সাহিত্য, প্রশাসন, গবেষণা ও সংস্কৃতির অসংখ্য কৃতী মানুষ জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এ জেলার পরিচয় তুলে ধরেছেন।

ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানও আমাদের বড় সম্পদ। আমাদের দায়িত্ব হলো এই ঐতিহ্য ও প্রকৃতিকে সংরক্ষণ করে মানুষের সৃজনশীল শক্তিকে ভবিষ্যৎ উন্নয়নের কাজে যুক্ত করা।

৫. আত্মজিজ্ঞাসা: অপূর্ণতার আয়নায় মৌলভীবাজার-

একটি জনপদের উন্নয়ন শুধু অর্জন দিয়ে মূল্যায়ন করা যায় না; তার অপূর্ণ সম্ভাবনার প্রতিও সৎ দৃষ্টি রাখতে হয়। মৌলভীবাজারের প্রাকৃতিক সম্পদ, মানবসম্পদ ও ঐতিহ্য সমৃদ্ধ হলেও অনেক সম্ভাবনা এখনো যথাযথভাবে কাজে লাগানো সম্ভব হয়নি।

যোগাযোগ ও অবকাঠামো: রেলপথ জেলার ভেতর দিয়ে গেলেও জেলা শহর সরাসরি রেল যোগাযোগের সুবিধা থেকে বঞ্চিত। একইভাবে ঢাকা–সিলেট মহাসড়কের মূল প্রবাহ জেলা শহরকে পাশ কাটিয়ে যাওয়ায় বাণিজ্য ও বিনিয়োগের অনেক সম্ভাবনা সীমিত হয়েছে। শমশেরনগর বিমানবন্দরও পরিকল্পিত আধুনিকায়ন ও কার্যকর ব্যবহারের মাধ্যমে আঞ্চলিক যোগাযোগ, পর্যটন ও ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত।

স্বাস্থ্য ও উচ্চশিক্ষা: সিলেট বিভাগের অন্যান্য জেলায় সরকারি মেডিকেল কলেজ থাকলেও মৌলভীবাজার এখনো এ সুযোগ থেকে বঞ্চিত। একটি সরকারি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় এ জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা।

শিল্পায়ন: গ্যাসসমৃদ্ধ অঞ্চল হওয়া সত্ত্বেও মৌলভীবাজারে প্রত্যাশিত শিল্পায়ন, শিল্পপার্ক ও বৃহৎ কর্মসংস্থানভিত্তিক উৎপাদন খাত গড়ে ওঠেনি।

পর্যটন ও চা-শিল্প: সম্ভাবনার পূর্ণ ব্যবহার কোথায়?- পর্যটনেও একই বাস্তবতা। ২০০৮ সালে পর্যটন জেলা হিসেবে জাতীয় স্বীকৃতি পাওয়ার পরও পরিকল্পিত পর্যটন অবকাঠামো, গবেষণা, দক্ষ জনবল এবং পর্যটন-সম্পর্কিত উচ্চশিক্ষার বিস্তার প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। 

বিশ্বের কাছে মৌলভীবাজার চা-শিল্পের জন্য সুপরিচিত। অথচ আজও এখানে কোন আন্তর্জাতিক মানের Tea Research & Innovation Centre কিংবা Tea Museum গড়ে ওঠেনি, যা গবেষণা, উদ্ভাবন, পর্যটন, আন্তর্জাতিক ব্র্যান্ডিং এবং নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্যকে আরও অর্থবহ করে তুলতে পারত। চা শুধু একটি কৃষিপণ্য নয়; এটি এ জেলার পরিচয়, ইতিহাস এবং অর্থনীতির অন্যতম ভিত্তি হতে পারত।

নগরায়ন: মৌলভীবাজার শহরের সম্প্রসারণ ঘটলেও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবে যানজট, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, অপরিকল্পিত নির্মাণ এবং উন্মুক্ত স্থান ও জলাধার সংরক্ষণের মতো সমস্যা তৈরি হয়েছে।

মানবসম্পদ: আধুনিক কারিগরি শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা, গবেষণা, উদ্যোক্তা প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ প্রয়োজনের তুলনায় সীমিত। ফলে অনেক মেধাবী তরুণ জীবিকার জন্য জেলার বাইরে যেতে বাধ্য হচ্ছে।

এসব সীমাবদ্ধতা তুলে ধরার উদ্দেশ্য অতীতকে দোষারোপ করা নয়। বরং পূর্বসূরিদের অবদানকে শ্রদ্ধা জানিয়ে নতুন প্রজন্মের দায়িত্ব হলো অপূর্ণ সম্ভাবনাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা।

৬. আগামীর (আমার) স্বপ্নের মৌলভীবাজার: সম্ভাবনা থেকে সমৃদ্ধির পথে-

প্রকৃতি অনেক জনপদকে সম্পদ দেয়, কিন্তু সব জনপদ সেই সম্পদকে সমৃদ্ধিতে রূপ দিতে পারে না। উন্নয়নের প্রকৃত পার্থক্য তৈরি করে মানুষের দক্ষতা, দূরদর্শী পরিকল্পনা, সুশাসন ও সম্মিলিত উদ্যোগ। স্বপ্নের মৌলভীবাজার নির্মাণের জন্য কয়েকটি বিষয়কে বিশেষ অগ্রাধিকার দিতে হবে।

৬.১ মানুষই হবে উন্নয়নের কেন্দ্রবিন্দু-

একটি জেলার সবচেয়ে বড় সম্পদ তার মানুষ। দক্ষ, সৎ, দায়িত্বশীল, সৃজনশীল ও দূরদর্শী মানুষই একটি জনপদের ভাগ্য পরিবর্তন করতে পারে।

একজন উদ্যোক্তা হিসেবে আমার অভিজ্ঞতা হলো, বিনিয়োগের সুযোগ তৈরি করার চেয়ে দক্ষ, সৎ ও দায়িত্বশীল জনবল খুঁজে পাওয়া অনেক সময় কঠিন। তাই আমাদের প্রথম ও প্রধান বিনিয়োগ হওয়া উচিত মানুষ গড়ার ক্ষেত্রে।

মৌলভীবাজারে তরুণেরা শুধু চাকরি খুঁজবে না, কর্মসংস্থান সৃষ্টি করবে; শিক্ষিতরা শুধু সনদ অর্জন করবে না, বাস্তব দক্ষতা অর্জন করবে; আর উন্নয়ন শুধু অবকাঠামোয় নয়, মানুষের চরিত্র ও সক্ষমতার মধ্যেও দৃশ্যমান হবে।

৬.২ অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন: কেউ পিছিয়ে থাকবে না-

উন্নয়নের সুফল শহর কিংবা নির্দিষ্ট কোনো শ্রেণির মানুষের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। প্রত্যন্ত অঞ্চল, শ্রমজীবী পরিবার, নারী, তরুণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সমানভাবে উন্নয়নের অংশীদার করতে হবে।

চা-বাগানের শ্রমজীবী জনগোষ্ঠী: মৌলভীবাজারের চা-বাগান শুধু অর্থনীতি ও সৌন্দর্যের অংশ নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য শ্রমজীবী মানুষের জীবন ও ভবিষ্যৎ। জেলার ৯৩টি চা-বাগানের শ্রমিক পরিবার ও তাদের সন্তানদের মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, কারিগরি প্রশিক্ষণ এবং উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। চা-বাগানের একটি শিশুও যেন চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, উদ্যোক্তা কিংবা প্রযুক্তিবিদ হওয়ার সমান সুযোগ পায় এমন পরিবেশ তৈরি করা আমাদের দায়িত্ব।

খাসিয়া ও মণিপুরি সম্প্রদায়: এ জেলার সাংস্কৃতিক বৈচিত্র্য আমাদের বড় শক্তি। খাসিয়া ও মণিপুরি সম্প্রদায়সহ সব জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান জানিয়ে শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। Community-based Tourism ও সংস্কৃতিভিত্তিক উদ্যোগের মাধ্যমেও তাঁদের অর্থনৈতিক সম্ভাবনা বিকশিত হতে পারে।

মৌলভীবাজার হবে এমন একটি জনপদ, যেখানে বৈচিত্র্য বিভাজনের কারণ নয়; বরং সম্প্রীতি ও সম্মিলিত অগ্রযাত্রার শক্তি।

৬.৩ শিক্ষা: সনদের বাইরে Character, Skills ও Leadership-

আমাদের শিক্ষাব্যবস্থায় সনদের পাশাপাশি Character, Skills, Creativity, Research, Technology, Language Proficiency ও Leadership সমান গুরুত্ব পেতে হবে। শিক্ষার সাফল্য শুধু পরীক্ষায় উত্তীর্ণের সংখ্যা দিয়ে নয়; কতজন দক্ষ, সৎ, চিন্তাশীল ও মানবিক মানুষ তৈরি হলো, তা দিয়ে মূল্যায়ন করতে হবে।

জেলার প্রত্যন্ত অঞ্চলের একজন শিক্ষার্থীও যেন বিশ্বমানের জ্ঞান ও দক্ষতা অর্জনের সমান সুযোগ পায়। উচ্চশিক্ষা শেষে একজন তরুণ যেন শুধু চাকরির সন্ধানে নিজের জেলা ছেড়ে অন্যত্র যেতে বাধ্য না হয়; বরং নিজ জেলা থেকেই দক্ষতা, প্রযুক্তি ও বৈশ্বিক সংযোগের মাধ্যমে দেশ ও বিশ্বের কর্মক্ষেত্রে নিজের সক্ষমতা প্রমাণের সুযোগ তৈরি করতে পারে।

মৌলভীবাজারের ভবিষ্যৎ অর্থনীতি ও কর্মবাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন বিভাগ ও বিশেষায়িত শিক্ষা চালু করা একান্ত প্রয়োজন। মৌলভীবাজারের পর্যটন সম্ভাবনা বিবেচনায় জেলার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে মৌলভীবাজার সরকারি কলেজে ‘Tourism and Hospitality Management’ বিভাগ চালুর উদ্যোগ সময়ের দাবি বলে মনে করি। এতে করে শিক্ষার্থীরা যেমন নতুন কর্মক্ষেত্র পাবে, তেমনি জেলার শিল্প ও সেবা খাতও পাবে দক্ষ মানবসম্পদ।

আমরা আশা করি, অচিরেই বিভাগের অপর তিনটি জেলার মতো এ জেলায়ও Medical College স্থাপিত হবে যা শুধু উচ্চশিক্ষার সুযোগই বাড়াবে না, চিকিৎসার মতো মৌলিক মানবিক সেবা সহজেই জেলার মানুষের হাতের নাগালে আসবে।

আমি এমন একটি মৌলভীবাজারের স্বপ্ন দেখি, যেখানে আগামী দুই দশকে আমাদের প্রতিটি তরুণ-তরুণী আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করবে। আমাদের পরিচয় হবে- “Moulvibazar Produces World-Class Human Capital.”

৬.৪ কর্মসংস্থান: Job Seeker নয়, Job Creator-

বর্তমান বিশ্বে শুধু শিক্ষাগত সনদ কর্মসংস্থানের নিশ্চয়তা দেয় না। প্রয়োজন Employability অর্থাৎ বাস্তব কর্মক্ষেত্রে কাজ করার সক্ষমতা। AI ও চতুর্থ শিল্পবিপ্লবের যুগে English, Technology, Communication, Problem Solving, Innovation, Teamwork ও Leadership এর মতো দক্ষতা অপরিহার্য হয়ে উঠছে। তাই শিক্ষা ও কর্মজীবনের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করতে হবে। পাশাপাশি SME, প্রযুক্তিনির্ভর ব্যবসা, আধুনিক কৃষি, নারী উদ্যোক্তা, Social Enterprise ও তরুণদের উদ্ভাবনী উদ্যোগে অর্থায়ন, প্রশিক্ষণ, বাজারসংযোগ ও পরামর্শের ব্যবস্থা করতে হবে।

আগামী দুই দশকে শত শত নতুন উদ্যোক্তা গড়ে তোলাই হতে পারে আমাদের অন্যতম লক্ষ্য, যাঁরা হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবেন।

৬.৫ পর্যটন: সৌন্দর্য থেকে সমৃদ্ধির পথে-

লাউয়াছড়া, মাধবকুণ্ড, হাকালুকি ও হাইল হাওর, চা-বাগান, পাহাড়, বন এবং বৈচিত্র্যময় সংস্কৃতি সব মিলিয়ে মৌলভীবাজারে বিশ্বমানের পর্যটন বিকাশের অনন্য সুযোগ রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে Eco-tourism, Community-based Tourism, Heritage Tourism ও Tea Tourism-এর সমন্বয়ে একটি Sustainable Tourism Destination গড়ে তুলতে হবে।

মানসম্মত আবাসন, নিরাপত্তা, পরিবহন, পর্যটনসেবা ও প্রশিক্ষিত জনবল নিশ্চিত করা গেলে পর্যটন হয়ে উঠতে পারে কর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি।

৬.৬ কৃষি ও চা: কাঁচামাল থেকে Value Addition Economy-

চা, ধান, পান, সুপারি, আনারস, কমলা, রাবারসহ বিভিন্ন কৃষিপণ্যের জন্য মৌলভীবাজার সুপরিচিত। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এখনো কাঁচামাল বিক্রির মধ্যেই সীমাবদ্ধ। এখন সময় Value Addition Economy এর দিকে এগিয়ে যাওয়ার। Processing, Branding, Quality Improvement ও International Marketing এর মাধ্যমে স্থানীয় কৃষি ও চা-ভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে হবে।

কৃষক, উদ্যোক্তা, প্রযুক্তি ও বিনিয়োগের সমন্বয় ঘটাতে পারলে কৃষি শুধু জীবিকার খাত থাকবে না; এটি হয়ে উঠবে শিল্পায়ন ও রপ্তানির শক্তিশালী ভিত্তি।

৬.৭ ভৌগোলিক অবস্থান: Regional Economic Gateway-

ভারতের আসাম ও ত্রিপুরা সীমান্তসংলগ্ন অবস্থান মৌলভীবাজারকে একটি সম্ভাবনাময় Regional Economic Gateway তে পরিণত করার সুযোগ দিয়েছে। সীমান্ত বাণিজ্য, Logistics, Warehousing, Transportation, Export ও আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা সম্ভব। এজন্য প্রয়োজন উন্নত যোগাযোগ, বাণিজ্যিক অবকাঠামো, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ।

৬.৮ উদ্যোক্তা ও ব্যবসায়ী সমাজ: লাভের সঙ্গে দায়িত্ব-

ব্যবসার উদ্দেশ্য মুনাফা অর্জন এটি স্বাভাবিক। তবে একটি ভালো ব্যবসা শুধু লাভ করে না; মানুষের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনে। আমাদের প্রতিষ্ঠানগুলো যেন দক্ষ মানুষ গড়ার কেন্দ্র হয়ে ওঠে। শুধু কর্মচারী নিয়োগ নয়, ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করতে হবে। ব্যক্তিগত প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি জেলার অর্থনৈতিক অগ্রগতিকে নিজেদের দায়িত্ব হিসেবে দেখতে হবে।

৬.৯ প্রযুক্তি ও AI: প্রযুক্তিনির্ভর স্মার্ট জেলা-

বিশ্ব দ্রুত Artificial Intelligence, Automation ও Digital Transformation-এর যুগে প্রবেশ করছে। মৌলভীবাজারকে এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে একটি Smart District হিসেবে গড়ে তুলতে হবে।

তরুণদের AI, Programming, Software Development, Data Analysis, E-commerce, Digital Marketing, Freelancing ও Remote Work-এর মতো দক্ষতায় প্রস্তুত করতে হবে। পাশাপাশি ভূমি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা ও স্থানীয় সরকারের সেবাকে Digital Governance-এর আওতায় আনা প্রয়োজন। Innovation Lab, Start-up Hub, Research Center, Technology Park ও Skill Development Institute প্রতিষ্ঠার উদ্যোগও নিতে হবে।

প্রযুক্তি যেন শুধু ব্যবহারের মাধ্যম না হয়ে জ্ঞান, কর্মসংস্থান ও অর্থনৈতিক রূপান্তরের শক্তিতে পরিণত হয়।

৬.১০ প্রবাসী শক্তি: Remittance থেকে Development Partnership-

মৌলভীবাজারের প্রবাসীরা আমাদের অন্যতম বড় সম্পদ, শক্তি ও গর্ব। তাঁদের শ্রম, ত্যাগ ও পাঠানো রেমিট্যান্স শুধু অসংখ্য পরিবারের অর্থনৈতিক ভিত্তি মজবুত করেনি; বরং জেলার সামগ্রিক অর্থনীতি, শিক্ষা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। প্রবাসীদের অবদান আমাদের অর্থনীতির সীমানা ছাড়িয়ে সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণের ক্ষেত্রেও বিস্তৃত।

তবে প্রবাসীদের প্রকৃত শক্তি শুধু তাঁদের পাঠানো অর্থের মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁদের আন্তর্জাতিক অভিজ্ঞতা, অর্জিত জ্ঞান, পেশাগত দক্ষতা, আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিতি এবং বিশ্বের বিভিন্ন দেশে গড়ে ওঠা যোগাযোগ ও নেটওয়ার্ক আমাদের জন্য এক বিশাল সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। এই অমূল্য সম্পদকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে মৌলভীবাজারের উন্নয়নযাত্রায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এখন প্রয়োজন প্রবাসীদের সঙ্গে জেলার উন্নয়নের একটি সুসংগঠিত ও দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলা। Investment, Knowledge Transfer, Technology Exchange, Mentorship এবং Global Network এর মাধ্যমে তাঁদের সম্পৃক্ত করা যেতে পারে শিক্ষা, স্বাস্থ্য, শিল্পায়ন, কৃষি, পর্যটন, উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মতো গুরুত্বপূর্ণ খাতে। প্রবাসীদের বিনিয়োগে শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠতে পারে, তাঁদের অভিজ্ঞতায় দক্ষ উদ্যোক্তা তৈরি হতে পারে এবং তাঁদের আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে মৌলভীবাজারের পণ্য ও সেবার নতুন বাজার সৃষ্টি হতে পারে।

আমরা চাই, আমাদের তরুণেরা বিদেশে যাক, বিশ্বকে জানুক, আধুনিক জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠুক এবং নিজেদের যোগ্যতায় আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত হোক। তবে তারা যেন নিজেদের শিকড়, জন্মভূমি ও মানুষের প্রতি দায়িত্ব ভুলে না যায়। কারণ, বিদেশে অর্জিত সাফল্য যখন জন্মভূমির উন্নয়নে কাজে লাগে, তখন একজন প্রবাসীর অর্জন শুধু তাঁর ব্যক্তিগত বা পারিবারিক সম্পদ থাকে না; তা সমগ্র সমাজ ও অঞ্চলের সম্ভাবনা ও সমৃদ্ধির শক্তিতে পরিণত হয়। এ লক্ষ্যে দেশ ও প্রবাসীদের সমন্বয়ে একটি কার্যকর একটি প্ল্যাটফর্ম গঠন করা প্রয়োজন। এর মাধ্যমে দেশে–বিদেশে ছড়িয়ে থাকা প্রবাসী উদ্যোক্তা, পেশাজীবী, বিনিয়োগকারী ও শুভাকাঙ্ক্ষীদের একটি অভিন্ন সেতুবন্ধনে যুক্ত করা সম্ভব। স্বচ্ছতা, জবাবদিহি ও পারস্পরিক আস্থার ভিত্তিতে বিনিয়োগ ও উন্নয়ন প্রকল্প গ্রহণ করা গেলে প্রবাসীদের অংশগ্রহণ আরও অর্থবহ ও টেকসই হবে।

আমাদের লক্ষ্য শুধু রেমিট্যান্সনির্ভর অর্থনীতি নয়; বরং প্রবাসীদের মেধা, দক্ষতা, অভিজ্ঞতা ও বিনিয়োগের সমন্বয়ে একটি সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও বিশ্বসংযুক্ত মৌলভীবাজার গড়ে তোলা।

৬.১১ উন্নত যোগাযোগ ও অবকাঠামো: সম্ভাবনার সেতুবন্ধন

পর্যটন, চা-শিল্প, কৃষি, বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনাকে কাজে লাগাতে সড়ক, রেল, বিমান ও ডিজিটাল যোগাযোগের সমন্বিত উন্নয়ন অপরিহার্য।

বিশেষভাবে মৌলভীবাজার জেলা শহরকে রেল যোগাযোগের আওতায় আনা এবং পর্যায়ক্রমে সব উপজেলাকে উন্নত পরিবহন নেটওয়ার্কের মাধ্যমে জাতীয় রেল যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত করার উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে শমশেরনগর বিমানবন্দর পুনরুজ্জীবন ও আধুনিকায়নের মাধ্যমে কার্যকর করা গেলে প্রবাসী অধ্যুষিত এ অঞ্চলের মানুষের যাতায়াত, পর্যটন ও বিনিয়োগে নতুন সম্ভাবনা তৈরি হবে।

উন্নত যোগাযোগ শুধু দূরত্ব কমায় না; মানুষ, বাজার, বিনিয়োগ ও সম্ভাবনার মধ্যে সেতুবন্ধন তৈরি করে।

৬.১২ পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব মৌলভীবাজার-

উন্নয়ন অবশ্যই প্রয়োজন; তবে তা যেন প্রকৃতির বিনাশের বিনিময়ে না হয়। হাওর, বন ও সংবেদনশীল প্রাকৃতিক অঞ্চলে যেকোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে Ecosystem ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা করতে হবে।

আল্লাহ তাআলা বলেন, “তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না, যখন তা সুষ্ঠুভাবে প্রতিষ্ঠিত হয়েছে।” (সূরা আল-আ‘রাফ, ৭:৫৬)

পরিবেশ রক্ষা কোনো বিলাসিতা নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব। প্রকৃতি, সংস্কৃতি, সামাজিক সম্প্রীতি ও মানুষের মর্যাদা নিশ্চিত করেই উন্নয়নকে এগিয়ে নিতে হবে।

৬.১৩ সুশাসন, সামাজিক আস্থা ও নৈতিক নেতৃত্ব-

সততা, জবাবদিহিতা, আইনের শাসন ও সামাজিক আস্থা ছাড়া কোনো উন্নয়ন দীর্ঘস্থায়ী হয় না। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা, প্রশাসন ও সামাজিক সংগঠন সব ক্ষেত্রেই নৈতিকতা ও দায়িত্ববোধের চর্চা প্রয়োজন। আমরা এমন একটি নাগরিক সংস্কৃতি চাই, যেখানে যোগ্যতার মর্যাদা থাকবে, Accountability হবে স্বাভাবিক চর্চা এবং আইনের শাসন সবার জন্য সমান হবে।

মতের ভিন্নতা থাকবে, কিন্তু বিভক্তি নয়; প্রতিযোগিতা থাকবে, কিন্তু বিদ্বেষ নয়; সমালোচনা থাকবে, তবে তা হবে কল্যাণ ও সমাধানের উদ্দেশ্যে।

আমরা এমন নেতৃত্ব চাই, যারা ক্ষমতাকে ভোগের মাধ্যম নয়, আমানত হিসেবে দেখবেন। এমন ব্যবসায়ী চাই, যাঁরা মুনাফার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করবেন। এমন শিক্ষক, সাংবাদিক ও নাগরিক চাই, যাঁদের কাছে সততা, ন্যায় ও জনকল্যাণ সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

৬.১৪ আধুনিকতা ও শিকড়: ঐতিহ্যকে ধারণ করেই অগ্রযাত্রা-

প্রযুক্তি, AI ও বৈশ্বিক প্রতিযোগিতার যুগে আমাদের এগিয়ে যেতেই হবে। তবে সেই অগ্রযাত্রা যেন ভাষা, সংস্কৃতি, ইতিহাস, সামাজিক সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ থেকে বিচ্ছিন্ন না হয়।

আমাদের তরুণদের প্রতি আহ্বান বড় স্বপ্ন দেখো, বিশ্বমানের জ্ঞান ও দক্ষতা অর্জন করো। উদ্যোক্তা, গবেষক, বিজ্ঞানী কিংবা প্রযুক্তিবিদ যে পরিচয়েই গড়ে ওঠো, নিজের শিকড়কে ভুলে যেও না। পৃথিবীর যে প্রান্তেই থাকো, জন্মভূমির উন্নয়নে তোমার জ্ঞান, সময় ও সামর্থ্যের একটি অংশ উৎসর্গ করো।

৬.১৫ আমার স্বপ্ন: 

আগামী দুই দশকের মধ্যে আমি এমন একটি মৌলভীবাজারের স্বপ্ন দেখি। যেখানে-

  • দক্ষ মানবসম্পদ হবে উন্নয়নের প্রধান শক্তি।
  • শিক্ষা হবে জীবনমুখী, প্রযুক্তিনির্ভর ও বিশ্বমানের।
  • তরুণেরা চাকরিপ্রার্থী নয়, কর্মসংস্থান সৃষ্টিকারী হবে।
  • পর্যটন হবে আন্তর্জাতিক মানের এবং প্রকৃতিবান্ধব।
  • কৃষি ও চা-শিল্প Value Addition এর মাধ্যমে নতুন অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে।
  • প্রবাসীরা হবেন উন্নয়নের সক্রিয় অংশীদার।
  • প্রত্যন্ত অঞ্চল ও সব জনগোষ্ঠী উন্নয়নের সমান সুযোগ পাবে।
  • প্রকৃতি সুরক্ষিত থাকবে এবং সুশাসন ও সামাজিক আস্থা হবে উন্নয়নের ভিত্তি।

আমাদের পরিচয় হবে সততায় সমৃদ্ধ, জ্ঞানে শক্তিশালী, দক্ষতায় অগ্রসর, প্রযুক্তিতে আধুনিক এবং মানবিকতায় অনন্য একটি জনপদ।

৬.১৬ District Development Master Plan: ধারাবাহিক উন্নয়নের রূপরেখা-          

এত বড় স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রয়োজন একটি সমন্বিত ও বাস্তবভিত্তিক Long-term District Development Master Plan। এই মহাপরিকল্পনায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, শিল্পায়ন, কৃষি, পর্যটন, পরিবেশ, নগরায়ন ও মানবসম্পদ উন্নয়নের সুস্পষ্ট লক্ষ্য, অগ্রাধিকার, সময়সীমা ও বাস্তবায়ন কাঠামো থাকতে হবে। পরিকল্পনাটি এমন হতে হবে, যাতে ব্যক্তি, দল বা সরকারের পরিবর্তনের সঙ্গে জেলার মৌলিক উন্নয়ন-অগ্রাধিকার বদলে না যায়।

এজন্য প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসায়ী, প্রবাসী, গবেষক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি District Development Platform গড়ে তোলা জরুরি। মতের ভিন্নতা থাকলেও জেলার স্বার্থে সবাইকে একটি অভিন্ন উন্নয়ন-লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে।

উন্নয়ন কোনো এক মেয়াদের প্রকল্প নয়; এটি প্রজন্মের পর প্রজন্মের যাত্রা।

৭. আজকের অঙ্গীকার, আগামীর ইতিহাস-

স্বপ্নের মৌলভীবাজার নির্মাণের দায়িত্ব কে নেবে? এই দায়িত্ব শুধু সরকারের নয়, জনপ্রতিনিধি কিংবা প্রশাসনেরও নয়। উদ্যোক্তা, ব্যবসায়ী, শিক্ষাবিদ, তরুণ প্রজন্ম, প্রবাসী ও সাধারণ নাগরিক সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে। সরকার প্রয়োজনীয় নীতি ও অবকাঠামো দেবে; কিন্তু সেই সুযোগকে বাস্তব উন্নয়নে রূপ দিতে প্রয়োজন দায়িত্বশীল নাগরিক, উদ্যোগী নেতৃত্ব, দক্ষ প্রতিষ্ঠান ও সম্মিলিত সামাজিক প্রচেষ্টা।

আজ আমাদের সবচেয়ে বড় প্রয়োজন নতুন কোনো স্লোগান নয়; প্রয়োজন একটি নতুন কর্মসংস্কৃতি (Work Culture)। এমন পরিবেশ, যেখানে সময়ের মূল্য থাকবে, যোগ্যতার মর্যাদা থাকবে, সততা ও পরিশ্রমের স্বীকৃতি থাকবে এবং আইনের প্রতি শ্রদ্ধা হবে স্বাভাবিক চর্চা।

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, “সৎকর্ম ও তাকওয়ার কাজে তোমরা পরস্পর সহযোগিতা করো।” (সূরা আল-মায়িদাহ, ৫:২) এই আয়াত আমাদের শেখায়, সম্মিলিত কল্যাণের জন্য সহযোগিতা শুধু সামাজিক দায়িত্ব নয়; এটি একটি নৈতিক ও ঈমানি দায়িত্বও।

মৌলভীবাজারকে একটি অনুকরণীয় Model District হিসেবে প্রতিষ্ঠিত করতে আমাদের সামনে দুটি পথ পরিবর্তনের দায়িত্ব অন্যের ওপর ছেড়ে দিয়ে অপেক্ষা করা, অথবা নিজের অবস্থান থেকে দায়িত্ব গ্রহণ করে পরিবর্তনের অংশ হয়ে ওঠা। আমাদের দ্বিতীয় পথটিই বেছে নিতে হবে। কারণ মৌলভীবাজারের উন্নয়নের দায়িত্ব আমাদের সবার।

৮. শেষ কথা: চ্যালেঞ্জই হোক পরিবর্তনের সূচনা

মৌলভীবাজারের সামনে চ্যালেঞ্জ আছে; কিন্তু তার চেয়েও বড় সম্ভাবনা রয়েছে। কর্মসংস্থানের সংকটকে উদ্যোক্তা সৃষ্টির সুযোগে, দক্ষতার ঘাটতিকে Future Skills-এর মাধ্যমে শক্তিতে, কাঁচামালভিত্তিক অর্থনীতিকে Value Addition Economy তে এবং প্রবাসী শক্তিকে Investment, Knowledge ও Mentorship এর মাধ্যমে উন্নয়নের অংশীদারে রূপান্তর করতে পারলে আজকের চ্যালেঞ্জই আগামী দিনের সাফল্যের ভিত্তি হয়ে উঠবে।

আমাদের সবচেয়ে বড় প্রকল্প হবে মানুষ গড়া, আর সবচেয়ে বড় শক্তি হবে সম্মিলিত উদ্যোগ।

আমি এমন একটি মৌলভীবাজার চাই, যা শুধু প্রাকৃতিক সৌন্দর্যে নয়; জ্ঞান, দক্ষতা, সততা, কর্মসংস্থান, প্রযুক্তি, সুশাসন ও মানবিকতায়ও হবে সমৃদ্ধ। যে মৌলভীবাজার আগামী প্রজন্মের জন্য শুধু গৌরবের উত্তরাধিকার নয়, অসীম সম্ভাবনার নতুন দিগন্তও উন্মুক্ত করবে।

স্বপ্ন, সততা ও সম্মিলিত উদ্যোগেই গড়ে উঠুক নতুন মৌলভীবাজার। এটাই আমার স্বপ্ন, এটাই আমার প্রত্যাশা।

শেখ মোঃ শাহাব উদ্দিন

এমডি, REDS

প্রকাশিত: ০৬:০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬