বাংলাদেশ ১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রেমিকাকে হত্যা করল প্রেমিক

বিয়ের জন্য বারবার বলায় বিরক্ত হয়ে প্রেমিকাকে হত্যা করল প্রেমিক

বিয়ের জন্য চাপ দেওয়াকে কেন্দ্র করে ময়মনসিংহের মুক্তাগাছায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে হত্যার ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার যুবকের নাম আকিবুল (১৯)। তার বাড়ি মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের নামাপাড়া এলাকায়। পিতার নাম আব্দুল লতিফ।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দাওগাঁও ইউনিয়নের পোড়াবাড়ী এলাকার একটি আসবাবের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানী সূতে জানা যায়, নিহত কিশোরী জাকিয়ার সঙ্গে আকিবুলের প্রায় দুই বছর ধরে পরিচয় ছিল। সম্প্রতি জাকিয়া তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল বলে অভিযুক্তের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল।

গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আকিবুল কিশোরীকে তার নানার বাড়ির পেছন থেকে ডেকে নিয়ে যায়। কথা বলতে বলতে তারা বাড়ি থেকে কিছুটা দূরে খালপাড়ের একটি ধানক্ষেতে যায়। সেখানে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়।

পুলিশের দাবি, একপর্যায়ে কিশোরী তাকে চড় মারলে ক্ষিপ্ত হয়ে আকিবুল তার গলা চেপে ধরে। জাকিয়া অচেতন হয়ে পড়লে তার গলায় থাকা ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

হত্যার পর মরদেহটি একটি মৎস্য খামারের পাশে ধানক্ষেতের আইলে কলাগাছ দিয়ে ঢেকে আকিবুল বাড়ি চলে যায়।

পরিবারের তথ্যমতে, ১৭ নভেম্বর সন্ধ্যার পর থেকে নানার বাড়ি থেকে কিশোরী নিখোঁজ হয়। পরদিন ১৮ নভেম্বর বেলা ১১টার দিকে দাওগাঁও নামাপাড়া এলাকার একটি মৎস্য খামারের পাশে ধানক্ষেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম জানান, শুরুতে এ হত্যাকাণ্ডের কোনো সূত্র পাওয়া যাচ্ছিল না। তদন্তের একপর্যায়ে অভিযুক্ত যুবকের সঙ্গে নিহত কিশোরীর সম্পর্কের বিষয়টি সামনে আসে। সোমবার আটকের পর জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছে। পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

TCV/- ময়মনসিংহ

প্রকাশিত: ১০:২৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬