বাংলাদেশ ১১:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাথর আনতে গিয়ে বিএসএফের হাতে আটক শাহরিয়ার

পাথর সংগ্রহ করতে গিয়ে সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে ঢুকে পড়েছিলেন সিলেটের গোয়াইনঘাটের যুবক শাহরিয়ার (২২)। অন্য শ্রমিকেরা বিএসএফের ধাওয়া খেয়ে বাংলাদেশে ফিরতে পারলেও আটক হন তিনি। এখন ভারতীয় পুলিশের হেফাজতে রয়েছেন শাহরিয়ার। তাঁকে দেশে ফিরিয়ে আনতে দুই দেশের দূতাবাসের সমন্বয়ে আউট পাসের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

শাহরিয়ার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের উপর গ্রামের মনির মিয়ার ছেলে।
গত শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে বিছনাকান্দি সীমান্তের ১২৬৩/৭ এস পিলারসংলগ্ন ভারতের অভ্যন্তর থেকে তাঁকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে অন্য শ্রমিকদের সঙ্গে বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকায় জিরো পয়েন্টের কাছাকাছি পাথর সংগ্রহ করতে যান শাহরিয়ার। একপর্যায়ে পাথর আনতে গিয়ে তিনি ও তাঁর সহযোগীরা সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাঁদের ধাওয়া করেন। অন্য শ্রমিকেরা বাংলাদেশে ফিরে আসতে পারলেও শাহরিয়ারকে আটক করে নিয়ে যায় বিএসএফ।

শাহরিয়ারের পরিবারের ভাষ্য, তিনি কানে কম শোনেন। শনিবার সকালে তাঁকে হাদারপার বাজারের একটি দোকানে পাঠানো হয়েছিল। কিন্তু সেখানে না গিয়ে তিনি মরকিটিলা এলাকায় পাথর সংগ্রহ করতে যান। একপর্যায়ে সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করলে বিএসএফ তাঁকে আটক করে।

তবে আটকের কারণ সম্পর্কে বিজিবির বক্তব্যে এসেছে পাথর উত্তোলনের বিষয়টি। শনিবার বিকেলে ৪৮ বিজিবির অধিনায়ক জানিয়েছিলেন, অবৈধভাবে পাথর উত্তোলনের উদ্দেশ্যে শাহরিয়ার ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। তাঁকে আটকের পর বিএসএফের সঙ্গে যোগাযোগ ও আলোচনা চলছিল।

রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ সিলেটভিউকে জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে শাহরিয়ার বর্তমানে ভারতীয় পুলিশের হেফাজতে রয়েছেন। ভারতের প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরে দুই দেশের দূতাবাসের সমন্বয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আউট পাসের মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে ছেলেকে দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির বিজিবি ক্যাম্প কমান্ডার ও ৪৮ বিজিবির অধিনায়কের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে শাহরিয়ার কবে দেশে ফিরতে পারবেন, সে বিষয়ে কোনো সময়সীমা জানানো হয়নি।

TCV/- সিলেট

প্রকাশিত: ১১:২৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬