বাংলাদেশ ০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আ: লীগের ‘চূড়ান্ত বিলুপ্তি’ নিয়ে ‘মায়াকান্না’, ফজলুরকে ‘নির্বোধ’ বললেন নাসের রহমান

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও বর্তমান বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমানকে ‘ব্লাডি ইমবেসাইল’ (চরম মাত্রার নির্বোধ) ও ‘ফজু পাগলা’ বলে মন্তব্য করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। একইসাথে ফজলুর রহমানের বক্তব্যকে ‘সম্পূর্ণ মিথ্যা’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।

গত ২২ নভেম্বর অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলমের একটি ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে ইংরেজিতে দেওয়া এক দীর্ঘ প্রতিক্রিয়ায় এম নাসের রহমান এসব কথা বলেন। তার ইংরেজি মন্তব্যের ভেতরে বাংলায় ‘মায়াকান্না’ ও ‘ফজু পাগলা’ শব্দ দুটি ব্যবহার করা হয়। মন্তব্যটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

ফেসবুক মন্তব্যে এম নাসের রহমান লেখেন, “চরম মাত্রার নির্বোধ! তিনি সরকারের জন্য ক্রমেই একটি উপদ্রব ও বিব্রতকর পরিস্থিতিতে পরিণত হচ্ছেন। মনে হচ্ছে তিনি তার পুরনো দলের আসন্ন চূড়ান্ত বিলুপ্তির জন্য ‘মায়াকান্না’ করছেন।”
তিনি আরও উল্লেখ করেন, “সম্পূর্ণ মিথ্যা দাবি উপস্থাপনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া উচিত। মূল কথা হলো—নিরস্ত্র বেসামরিক বিক্ষোভকারীদের ওপর নির্মম হত্যাকাণ্ড চালানো থেকে বিরত রাখতে গণ-অভ্যুত্থানের সময় কিছু পুলিশ সদস্য নিহত হয়ে থাকতে পারেন। প্রিয় ক্ষমতা আঁকড়ে ধরার জন্য স্বৈরাচাররা এটিই শেষ অস্ত্র হিসেবে ব্যবহার করে। এই নগ্ন বাস্তবতার কী জবাব আছে ‘ফজু পাগলা’র কাছে?”

উল্লেখ্য, ফজলুর রহমানের সাম্প্রতিক একটি বক্তব্যের প্রেক্ষিতে শফিকুল আলমের দেওয়া পোস্টের নিচে এম নাসের রহমান এই প্রতিক্রিয়া জানান। এ বিষয়ে ফজলুর রহমানের কোনো পাল্টা বক্তব্য এখনো পাওয়া যায়নি।

নাসের রহমানের সম্পূর্ণ ইংরেজি মন্তব্যটি হলো— “Bloody imbecile of the highest order!! He is increasingly turning into a nuisance and embarrassment for the govt. ! He seems to be having মায়া কান্না for his old party’s impending final oblivion !! He should be show-caused by the Home Minister to submit his utterly false claims !! Bottom Line is : some police personnel may have been killed during the mass uprising to stop them from merciless killings they were perpetrating against the unarmed civilian demonstrators. This is last resort that Autocrats perpetrate in order to cling onto their beloved power !! Wonder what answer does Fazu পাগলা have for this naked fact !!”

TCV/- মৌলভীবাজার

প্রকাশিত: ০৩:৩০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬