“কোমর বেঁধে দুর্নীতিতে নেমেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিরোনামে ২৩ নভেম্বর দ্যা ক্যাম্পাস ভিউ এ সংবাদ প্রকাশের পর মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তোফাজ্জল আলী ও শিক্ষক পরিষদ নড়েচড়ে বসেছেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপরাধ ও দুর্নীতি ঢাকতে নানা কৌশল অবলম্বন করেছেন কতিপয় শিক্ষক। একটি দায়িত্বশীল সূত্র জানায়, ২৩ নভেম্বর সংবাদ প্রকাশের পর মোঃ তোফাজ্জল আলী শিক্ষকদের নিয়ে রুদ্ধদ্বার এক বৈঠক করেন। এসময় শিক্ষকরাও বিগত সময়ের ব্যয়ের বিভিন্ন খাতের হিসাব দেখেন এবং তাতে অনেক অসঙ্গতি পান। এ নিয়ে ক্ষুব্ধহন শিক্ষকরা। বৈঠকে কয়েকজন শিক্ষককে ব্যাক ডেইটে স্বাক্ষর করতে বাধ্য করা হয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক
ফাহমিল ইয়াসমিন বলেন: পরিস্থিতির স্বীকার হয়ে প্রতিবাদ লিপিতে স্বাক্ষর করেছি। চাকুরি করি বলে কিছু সীমাবদ্ধতা থেকে যায়। এ সংবাদ এক মাস পরে প্রকাশিত হলে আমি শিক্ষক পরিষদের দায়িত্বে থাকতাম না এবং এখানে আমার স্বাক্ষরও পেতেন না।
TCV/- মৌলভীবাজার












