বাংলাদেশ ০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে সওজের জমিতে অননুমোদিত বিলবোর্ড, ভাড়া যাচ্ছে মার্কেট মালিকের পকেটে

ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর অংশে রাষ্ট্রীয় জমিতে বিলবোর্ড বসিয়ে কয়েক লাখ টাকা ভাড়া তোলা হয়েছে। চোখের সামনে বিলবোর্ড ঝুললেও নির্বিকার দায়িত্বশীল মহল। যেকোনো মুহূর্তে ঝড়-বৃষ্টিতে বিলবোর্ড ভেঙে পড়ে পথচারী ও আশপাশের ব্যবসায়ীদের প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে। সরকারি রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে রাষ্ট্র।

জানা গেছে, সৈয়দ সিদ্দেক আলী মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক হাজী লিয়াকত আলী এই বিলবোর্ডটি বসিয়েছেন। নেপথ্যে থেকে স্থানীয় বিএনপির কতিপয় নেতা তাকে মদদ দিচ্ছেন। বিলবোর্ডটি অপসারণ না করার বিষয়ে এরই মধ্যে তারা নানা মহলে সুপারিশও করেছেন। প্রতিবেদকের হাতে এমন নথিপত্র রয়েছে।

স্থানীয়রা জানান, সিলেট-ঢাকা বাইপাস সড়কের মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর সংলগ্ন স্থানে সৈয়দ সিদ্দেক আলী মার্কেট অবস্থিত। ওই মার্কেটের ঘেঁষে সড়ক ও জনপথ বিভাগের জমিতে লম্বা লোহার পিলার গেঁড়ে বসানো হয়েছে বড় আকারের ইউনিলিভার প্রতিষ্ঠানের সানসিল্ক শ্যাম্পুর প্রচারণামূলক বিলবোর্ড।

এ বিষয়ে রিসান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাড-এর তত্ত্বাবধানে থাকা আনোয়ার হোসেন জানান,’হাজী সিদ্দেক আলী মার্কেটের সামনের জায়গা হওয়ায় মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক হাজি লিয়াকত আলীর সাথে আলাপ করে বসিয়েছি এবং ভাড়ার অর্থ তাকেই পরিশোধ করছি। তবে সওজের অনুমোদন নেয়া হয়নি। সওজের নির্দেশনা অনুযায়ী দরকারে আমরা বিলবোর্ড খুলে নেব।’

হাজী সিদ্দেক আলী মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক হাজি লিয়াকত আলী জানান,’বিএনপির কয়েক নেতার তাগিদে এটি স্থাপন করেছিলাম।

TCV/- মৌলভীবাজার

প্রকাশিত: ০৪:০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬