বাংলাদেশ ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ডিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় বিড়ি জব্দ, গ্রেপ্তার ১

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ লাখ ৬৮ হাজার শলাকা অবৈধ ভারতীয় বিড়ি জব্দ করা হয়েছে। জব্দ করা এসব বিড়ির আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭২ হাজার টাকা। এ সময় হযরত আলী (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিনজন পালিয়ে যায়।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে বিশ্বম্ভরপুর থানার উল্লাসনগর এলাকায় পলাতক আসামি বিল্লালের বসতঘরের পূর্ব পাশের উঠানে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেপ্তার হযরত আলী তাহিরপুর উপজেলার বিন্নাকুলি গ্রামের দুকু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, অভিযানের সময় মো. বিল্লাল হোসেন (২৬), বাবুল (২৮) ও মো. জলিল (৩৮) পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে তাদের হেফাজতে থাকা ১ লাখ ৬৮ হাজার শলাকা ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি জব্দ করা হয়। জব্দ করা বিড়ির আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭২ হাজার টাকা।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সুনামগঞ্জের এএসআই (নিঃ) খাদেমুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম, এসআই মুকুল খান, কনস্টেবল মোশারফ (৫৯৯) ও দীপক মুন্ডা (১০৩৭) অংশ নেন।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক তিনজনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

TCV/- সুনামগঞ্জ

প্রকাশিত: ১০:৩১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬