বাংলাদেশ ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

  • ডেস্ক নিউজ,
  • প্রকাশিত: ০১:৫৩:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • 5

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে আলোচনার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার সিএমপি অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও পাঁচলাইশ থানা পুলিশ।

সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছিল। শনিবার অনুমোদন পাওয়ার পর আরআরএফের এএসপি আবুল কাশেম পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী তার কার্যালয়ে জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিকভাবে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার দাবি করা হলে তার ব্যবহৃত দুটি মুঠোফোন জব্দ করে পুলিশ স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পাঠানো হয়।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছেন ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী। পাশাপাশি বিভাগীয় তদন্তের দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলাম। রাষ্ট্রদ্রোহের মামলাটি তদন্ত করবে পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরইউ।

জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা।

TCV/- চট্টগ্রাম

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

প্রকাশিত: ০১:৫৩:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬