বাংলাদেশ ০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’ মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে সংগঠনের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত, শনিবার (১৪ নভেম্বর) মৌলভীবাজার শিল্পকলা একাডেমিতে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

মৌলভীবাজার শহর শাখার উপদেষ্টা অ্যাডভোকেট এখলাছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আলাউদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম।
শাখা পরিচালক রেদোয়ান মাহবুবের সার্বিক পরিচালনা ও সহকারী পরিচালক আরিফুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথি, সংগঠনের উপদেষ্টাবৃন্দ, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সমাবেশে অতিথিদের দিকনির্দেশনামূলক বক্তব্যের পাশাপাশি ছিল শিশু-কিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে ছিল ব্যতিক্রমধর্মী আয়োজন ‘শিশু পার্লামেন্ট’ এবং মনোমুগ্ধকর ম্যাজিক শো।
আলোচনা ও সাংস্কৃতিক পর্ব শেষে ‘মাইন্ড ম্যারাথন’ ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, অভিভাবকদের সরব উপস্থিতি এবং অতিথিদের আন্তরিক বক্তব্যে পুরো আয়োজনটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।

TCV/- মৌলভীবাজার

প্রকাশিত: ০৮:৫৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬