বাংলাদেশ ০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশিষ্ট আলেম হাফেজ মাওলানা জমির হোসেন আর নেই, জানাজা কাল

মৌলভীবাজারের সম্পাশী হাফিজিয়া মাদ্রাসার ইমাম  হাফেজ মাওলানা জমির হোসেন ইন্তেকাল করেছেন।

সোমবার (১৬ নভেম্বর) নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর গ্রামের বাড়ি সিলেট জেলার কানাইঘাট থানার চড়িপাড়া-নয়াগাঁও গ্রামে এবং তাঁর পিতার নাম গোলাম রব্বানী। মরহুমের জানাজার নামাজ আগামীকাল মঙ্গলবার  (১৭ নভেম্বর)  সকাল ১০টায় কানাইঘাটের চড়িপাড়া রহিমিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে।

ব্যক্তিজীবনে হাফেজ মাওলানা জমির হোসেন সমাজ ও আত্মীয়স্বজনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং পরিচ্ছন্ন জীবনের অধিকারী ছিলেন। ৫ মেয়ে ও ২ ছেলের জনক মরহুম জমির হোসেন পরিবারের প্রতি অত্যন্ত দায়িত্বশীল ছিলেন। এলাকার মানুষের সুখে-দুঃখে সর্বদা পাশে থাকার আপ্রাণ চেষ্টা করতেন তিনি। তাঁর সদাহাস্যোজ্জ্বল ও অমায়িক ব্যবহারে সবাই মুগ্ধ ছিলেন।
তাঁর বড় ভাই বিশিষ্ট আলেম আল্লামা হাফিজ আমির হোসেন (রহ.) মৌলভীবাজারের সম্পাশী হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং দীর্ঘদিনের প্রধান দায়িত্বশীল ছিলেন, যিনি গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে ৯৩ বছর বয়সে যুক্তরাজ্যে ইন্তেকাল করেন। মাত্র ১১ দিনের ব্যবধানে দুই সহোদরের এই ইন্তেকালে শোকের ছায়া নেমে এসেছে।

TCV/- সিলেট

প্রকাশিত: ১২:৪৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬