বাংলাদেশ ১১:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনগরে এসএসসিতে রাজনগর আইডিয়াল শীর্ষে, ১০ বিদ্যালয়ের পাসের হার ৫০% এর নিচে

মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিদ্যালয়গুলোর ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, উপজেলার মধ্যে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার দিক থেকে সেরা সাফল্য অর্জন করে শীর্ষে অবস্থান করছে রাজনগর আইডিয়াল হাই স্কুল।

তবে উপজেলার ১৯টি বিদ্যালয়ের মধ্যে ১০টি বিদ্যালয়ের পাসের হারই ৫০ শতাংশের নিচে রয়েছে, যা উপজেলার সার্বিক ফলাফলে উদ্বেগ তৈরি করেছে

তালিকার শীর্ষে থাকা রাজনগর আইডিয়াল হাই স্কুলে পাসের হার ৯৩.১৪ শতাংশ এবং সর্বোচ্চ ১৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। দ্বিতীয় স্থানে থাকা আলহাজ্ব আব্দুল মুক্তাদির একাডেমিতে পাসের হার ৭৫.৯৩ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ১ জন এবং তৃতীয় স্থানে সান্তকুল উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৬৯.৮৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ জন শিক্ষার্থী।

এছাড়া পাসের হার ৫০ শতাংশের ওপরে থাকা অন্যান্য বিদ্যালয়গুলোর মধ্যে তারাপাশা হাই স্কুল অ্যান্ড কলেজে ৬৪.২৪%, চৌধুরী আছিয়া রহমান একাডেমিতে ৬১.৫৪% ও জিপিএ-৫ পেয়েছেন ৩ জন, কদমহাটা উচ্চ বিদ্যালয়ে ৬১.৫৪% ও জিপিএ-৫ পেয়েছেন ২ জন, শহীদ সুদর্শন উচ্চ বিদ্যালয়ে ৬০.৯৮%, হাজী সালামত স্মৃতি উচ্চ বিদ্যালয়ে ৫৫.০০% ও জিপিএ-৫ পেয়েছে ১ জন, রাজনগর পোটিয়ার্স উচ্চ বিদ্যালয়ে ৫১.৭২% ও জিপিএ-৫ পেয়েছেন ৩ জন এবং কান্দিগাঁও উচ্চ বিদ্যালয়ে ৫১.৪৬% শিক্ষার্থী পাস করেছেন।

অন্যদিকে, প্রকাশিত তালিকায় ১০টি বিদ্যালয়ের পাসের হার ৫০ শতাংশ অতিক্রম করতে পারেনি।

যার মধ্যে খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৪৯.৬৯% তবে জিপিএ-৫ ৩ জন পেয়েছেন এবং মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৪৭.৫৪% ও জিপিএ-৫ পেয়েছেন ২ জন, সোনাপুর উচ্চ বিদ্যালয় ৪৬.৭৬%, মহলাল উচ্চ বিদ্যালয় ৪৬.৪৩%, বেরকুড়ি উচ্চ বিদ্যালয় ৪২.৩১% এবং পাঁচগাঁও উচ্চ বিদ্যালয় ৪২.০৫% এবং জিপিএ-৫ পেয়েছেন ৩ জন শিক্ষার্থী।

তালিকার সর্বনিম্নে থাকা বিদ্যালয়গুলোর মধ্যে অন্তেহরী উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৩৫.৮০%, জনতা উচ্চ বিদ্যালয় ৩২.৬৯% এবং সর্বনিম্ন বিমলাচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাসের হার মাত্র ২৬.৪৪%, যদিও এ বিদ্যালয় থেকে ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

TCV/- রাজনগর

প্রকাশিত: ১১:৩৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬