বাংলাদেশ ০৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১২ ফেব্রুয়ারি চাঁদাবাজ ও দখলবাজ রাজনীতির ইতি ঘটবে: নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমেই চাঁদাবাজ, সন্ত্রাসী ও দখলবাজ রাজনীতির অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার সকালে নিজ নির্বাচনি এলাকায় প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, একটি মহল তার কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা চালাচ্ছে। তবে এসব অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের রাজনীতির শেষ দিন।

ভোটারদের উদ্দেশে তিনি নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে বলেন, যাকে ভোট দেবেন, ভেবে-চিন্তে দেবেন। কারণ এবারের নির্বাচন দেশের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নাহিদ ইসলাম আরও বলেন, কোনো প্রলোভন, সুবিধা কিংবা মিথ্যা আশ্বাসে প্রভাবিত হয়ে ভোট না দেওয়ার বিষয়ে ভোটারদের সতর্ক থাকতে হবে। যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যাকে ভোট দেওয়া হবে, তিনি যেন সত্যিকার অর্থে এলাকার উন্নয়ন ও দেশের পরিবর্তনে ভূমিকা রাখতে সক্ষম হন।

জনপ্রিয়

১২ ফেব্রুয়ারি চাঁদাবাজ ও দখলবাজ রাজনীতির ইতি ঘটবে: নাহিদ ইসলাম

প্রকাশিত: ০২:২০:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬