আজ ১২ অক্টোবর(সোমবার) সিলেট-মৌলভীবাজার সড়কের কাজের জন্য সিলেট থেকে ৩ লক্ষ্য টাকার পাথর বুঝাই করে নিয়ে আসা একটি ট্রাক ভোর ৫টার দিকে মৌলভীবাজার সদরের তালতলা রাঙ্গাউটি রিসোর্ট এর সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়ে যায়।
ঘটনাস্থলের পাশে থাকা একজন স্থানীয় বাসিন্দা জানান, ভোরবেলা হঠাৎ বিকট শব্দ শুনতে পাই, সকালে এসে দেখি একটি পাথর বুঝাই ট্রাক রাস্তার পাশে ধান ক্ষেতে পড়ে আছে গাড়ি চালককে তখন দেখতে পাইনি।
পরবর্তীতে বিকার সাড়ে পাঁচটার দিকে একই কাজে নিয়োজিত আরেকটি ভারি পাতর বুঝাই ট্রাক দিয়ে ট্রেনের মাধ্যমে টেনে তোলা হয়।
TCV/- মৌলভীবাজার











