বাংলাদেশ ০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনগরে জাতীয় সমবায় দিবস উদযাপন, তিন সমবায় সমিতিকে পুরস্কার প্রদান

করব সমবায় গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ, প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের রাজনগরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়।

আজ ৮ নভেম্বর (রবিবার) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে সমবায় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা জবা রানী নাথের সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা হোসেন।

সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন দারিদ্র্য বিমোচন কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও কার্যকর করতে হবে। সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনটি সমবায় সমিতিকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত সমিতিগুলো হলো লাকী মহিলা সমবায় সমিতি লিমিটেড, কিরণ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এবং শালকাঠুয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড।

অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

TCV/- রাজনগর

প্রকাশিত: ০৩:১৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬