বাংলাদেশ ০৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে বিএনপি -মিয়া গোলাম পরওয়ার

জেলা পরিষদ ও পৌর প্রশাসক পদে বিএনপির লোকজনকে বসিয়ে সরকার প্রশাসনের দলীয়করণ করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় দিনাজপুর শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সনদ এবং গণভোট: জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের দায় ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জেলা পরিষদ ও পৌর প্রশাসকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিএনপির লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, “সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে বিএনপি”এমন মানসিকতা থেকেই সরকার প্রশাসনের দলীয়করণের পথে এগোচ্ছে।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে। তবে গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ভিন্নমত থাকার সুযোগ নেই। তার দাবি, প্রায় ৫ কোটি মানুষের গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি ফ্যাসিবাদী কায়দায় আচরণ করছে এবং ৭০ শতাংশ মানুষের মতামতের সঙ্গে বেইমানি করেছে।

তিনি আরও বলেন, জনগণের দাবি আদায়ে প্রয়োজনে আবারও রাজপথে নামতে হবে। এ বিষয়ে সরকারকে জনআকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান তিনি।

দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আনিছুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক মাহাবুবুর রহমান বেলাল এমপি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান এবং জুলাই আন্দোলনে নিহত শহীদদের পরিবারের সদস্যরা। এছাড়াও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশিত: ১১:৩৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬