বাংলাদেশ ০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি সরকার আ.লীগের পথেই হাঁটছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, বিএনপি সরকার আওয়ামী লীগের পথ অনুসরণ করছে এবং পুলিশ ও বিচার বিভাগকে দলীয় স্বার্থে ব্যবহার করছে।
সোমবার (২৫ মে) ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে স্থানীয় এনসিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, পুলিশকে দলীয় লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করা হচ্ছে। স্বাধীন বিচার ব্যবস্থার ওপর সরকারের হস্তক্ষেপ শুরু হয়েছে। জেলা আদালতে কে জামিন পাবে, কী রায় হবে—সবকিছু ঢাকা থেকে রিমোট কন্ট্রোলের মতো নিয়ন্ত্রণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, আইনমন্ত্রীর জেলা ঝিনাইদহ। অথচ এখানেই আইন-আদালত সরকারের একটি মহলের হাতে বন্দী। জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম পুলিশ জনগণের বাহিনী হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারের দলীয় সমর্থকের মতো আচরণ করছেন।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, আওয়ামী লীগ যেভাবে বিচার বিভাগ ও পুলিশকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল, বর্তমান সরকারও একই পথে হাঁটছে। এ ধরনের কর্মকাণ্ড জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, আজ বিএনপি, এনসিপি ও জামায়াত নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। অথচ জুলাই গণঅভ্যুত্থানের পর এমন পরিস্থিতি হওয়ার কথা ছিল না। আমরা যখন নিজেদের মধ্যে লড়ছি, তখন ভারতে বসে আওয়ামী লীগ হাসছে।
উল্লেখ্য, গত শুক্রবার ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে এনসিপি ও ছাত্রদলের মধ্যে পাল্টাপাল্টি মামলা হয়। ছাত্রদলের দায়ের করা মামলায় এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
রোববার গ্রেপ্তার হওয়ার পর সোমবার সকাল ১০টার দিকে আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হন তারেক রেজা। তার মুক্তির পর আয়োজিত ওই সংবাদ সম্মেলনে এনসিপির নেতাকর্মীরা অংশ নেন।
সংবাদ সম্মেলন শেষে পায়রা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা, মুখ্য সমন্বয়ক রিফাত রশিদসহ দলের অন্যান্য নেতারা।

জনপ্রিয়

বিএনপি সরকার আ.লীগের পথেই হাঁটছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত: ১০:৫৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬