বাংলাদেশ ০৯:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষা বাতিল করে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ছাত্রদলের হাতে দেওয়ার দাবি ছাত্রদল নেতার

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ বন্ধ করে সেই দায়িত্ব ছাত্রদলের নেতাকর্মীদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন কুলাউড়া পৌর শাখা ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক।

​ শনিবার (২৫ জুলাই) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান।

​উক্ত ফেসবুক পোস্টে আতিক লেখেন, প্রান্তিক ও অস্বচ্ছল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড দেওয়া বিএনপির অন্যতম নির্বাচনী ইশতেহার ছিল।

​তিনি উল্লেখ করেন, নির্বাচনকালীন সময়ে ছাত্রদলের প্রতিটা নেতাকর্মী তৃণমূলের নারীদের কাছে এই কার্ড বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এবং জনগণের ভোট সংগ্রহে কাজ করেছেন।

​তার দাবি অনুযায়ী, লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে তথ্য সংগ্রাহক নিয়োগ দিলে বিরোধী রাজনৈতিক গোষ্ঠীর সমর্থকরা সুযোগ নিতে পারে। তারা ইচ্ছে করে তথ্যে ভুল করে বর্তমান বিএনপি সরকার ও তারেক রহমানকে বিতর্কিত করার চেষ্টা করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

​পাশাপাশি তারা এই সরকারি সুবিধা নিজেদের দলের বলে প্রচারণা চালিয়ে আসন্ন স্থানীয় নির্বাচনে সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

​তাই কোনো ধরনের পরীক্ষা বা ইন্টারভিউয়ের ‘ভণ্ডামি’ বন্ধ করে তথ্য সংগ্রহের মূল দায়িত্ব ছাত্রদলের জনশক্তির ওপর ন্যস্ত করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

​তিনি মনে করেন, ছাত্রদলের হাতে এই দায়িত্ব দিলে নির্বাচনী ওয়াদা পূরণ সহজ হবে এবং নেতাকর্মীদের অবস্থান তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী হবে।

​এদিকে কুলাউড়া পৌর ছাত্রদল আহ্বায়কের এই মন্তব্য ও দাবিকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

TCV/-

প্রকাশিত: ০৯:০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬