ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার (২২ মে) এই হামলার ঘটনা ঘটে।
এনসিপির পক্ষ থেকে এই হামলার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করা হলেও ছাত্রদলের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার বা সুনির্দিষ্ট কোনো সংশ্লিষ্টতার দাবি করা হয়নি। তবে ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মৌলভীবাজারের এক ছাত্রদল কর্মীর দেওয়া একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলার ঘটনার পর এস. এ. শাহিন (S.A. Shahin) নামের এক ছাত্রদল কর্মীর ফেসবুক প্রোফাইল থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়। সেখানে অত্যন্ত আক্রমণাত্মক ও উপহাসমূলক ভাষায় লেখা হয়, “ডিমটা মাথায় না মেরে সিদ্ধ করে পুটকি দিয়ে ঢুকিয়ে দিলে কেমন হতো বন্ধুরা।”
রাজনীতিতে একজন নেতার ওপর হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কুরুচিপূর্ণ ও উস্কানিমূলক পোস্ট আসায় সচেতন মহল এবং সাধারণ নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই একে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং অমানবিক বলে আখ্যা দিয়েছেন।
এনসিপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাদের অভিযোগ, আদর্শিক লড়াইয়ে ব্যর্থ হয়ে ছাত্রদলের উচ্ছৃঙ্খল কর্মীরা নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর এই কাপুরুষোচিত হামলা চালিয়েছে। তারা অবিলম্বে এই হামলার সুষ্ঠু তদন্ত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিদাতাদের আইনের আওতায় আনার দাবি জানান।










