বাংলাদেশ ০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৫ সালে ৩২ হাজার কলারকে জরুরি সেবা দিয়েছে ৯৯৯

২০২৫ সালে ৩২ হাজার ৩৮৬ জন কলারকে তাৎক্ষণিক জরুরি সেবা দিয়েছে ৯৯৯। রোববার এ বিষয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর প্রধান ও অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম জানান, নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনা মোকাবিলায় ৯৯৯ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানের রেকর্ড ২০২৫ সালে ৩২ হাজার ৩৮৬ জন কলারকে তাৎক্ষণিক জরুরি সেবা দিয়েছে ৯৯৯।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নীতিমালা-২০২০ অনুযায়ী নারী ও শিশুর বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা, হয়রানি, সম্মানহানি ও ইভটিজিং জরুরি সেবার আওতাভুক্ত। এ ধরনের অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ৯৯৯-এ এ ধরনের ফোনকল পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয় এবং ভুক্তভোগীকে দ্রুত জরুরি সহায়তা দেওয়া হয়। সেবাটির ওপর সাধারণ মানুষের আস্থা বাড়ায় নারী নির্যাতন ও যৌন হয়রানি সংক্রান্ত কলের সংখ্যাও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।সূত্র জানায়, নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতা সংক্রান্ত ঘটনায় ২০২৩ সালে ২৬ হাজার ৭৯৮ জন কলারকে, ২০২৪ সালে ২৩ হাজার ৩৩ জন কলারকে এবং ২০২৫ সালে ৩২ হাজার ৩৮৬ জন কলারকে তাৎক্ষণিক জরুরি সেবা দিয়েছে ৯৯৯।

জনপ্রিয়

২০২৫ সালে ৩২ হাজার কলারকে জরুরি সেবা দিয়েছে ৯৯৯

প্রকাশিত: ১০:০৪:২০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬