বাংলাদেশ ০৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এ বছর এইচএসসি-তে ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থীর মধ্যে এ+ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন

মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে সম্মিলিতভাবে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ অর্জন করেছেন ৬৯ হাজার ৯৭ জন।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা গত ২৬ জুন শুরু হয়ে ১৯ আগস্ট শেষ হয়েছিল। এরপর ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

  • এইচএসসি ২০২৫ এর ফলাফল জানার উপায়:
    শিক্ষার্থীরা কয়েকটি উপায়ে তাদের ফলাফল সংগ্রহ করতে পারবেন:
    ১. শিক্ষা বোর্ডের ওয়েবসাইট: সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করা যাবে। এছাড়া, শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাচ্ছে।
  • ২. এসএমএসের মাধ্যমে: মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে HSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2025 এবং পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে।
    উদাহরণ: HSC DHA 123456 2025
  • ৩. নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষার্থীরা নিজ নিজ কলেজ বা মাদ্রাসা থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন।
    শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে, বোর্ড অফিস, মন্ত্রণালয় বা কোনো পত্রিকা অফিসে ফলাফলের হার্ডকপি পাওয়া যাবে না।

প্রকাশিত: ১১:৩৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫