বাংলাদেশ ০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও বিশ্ব বাজারে আকাশচুম্বী সোনার দাম; এ বছর দাম বেড়েছে ৫১ শতাংশ

বিশ্ববাজারে সোনার দাম এখন রেকর্ড উচ্চতায়, যা নতুন ইতিহাস গড়েছে। গত মঙ্গলবার এই প্রথম প্রতি আউন্স সোনার দাম $৪,০০০ (চার হাজার ডলার) স্পর্শ করেছে।

ভূরাজনৈতিক অস্থিরতা, বিশ্ব অর্থনীতির মন্থরতা, এবং যুক্তরাষ্ট্রে সুদের হার কমার সম্ভাবনার মতো কারণগুলো এই ‘নিরাপদ সম্পদ’ সোনার দিকে বিনিয়োগকারীদের ঝোঁক বাড়িয়েছে।

চলতি বছরে সোনার দাম বেড়েছে অবিশ্বাস্য ৫১ শতাংশ। বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনা বৃদ্ধি, এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ইটিএফ) বিনিয়োগের উল্লম্ফন, ডলারের দুর্বলতা এবং খুচরা ক্রেতাদের আগ্রহ এই মূল্যবৃদ্ধির মূল কারণ। বাণিজ্যযুদ্ধ ও আন্তর্জাতিক টানাপোড়েন বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনাকে বেছে নিচ্ছেন। সিএনএনের খবর অনুযায়ী, ১৯৮৬ সালের পর এই বছরের প্রথম প্রান্তিকে সোনার দাম সবচেয়ে বেশি বেড়েছে।

বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে দেশের বাজারেও সোনার দাম বেড়েছে। গত মঙ্গলবার সোনার দাম ইতিহাসে এই প্রথম প্রতি ভরি ২ লাখ টাকা ছাড়িয়েছে।

জুয়েলার্স সমিতির নতুন তথ্য অনুযায়ী, আজ বুধবার থেকে ২২ ক্যারেটের ভালো মানের হলমার্ক করা এক ভরি সোনা কিনতে খরচ হবে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা। এছাড়া, ২১ ক্যারেট সোনা ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৫ হাজার ৪৩১ টাকা, এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকায় বিক্রি হবে।

অর্থনীতিবিদরা বলছেন, সাধারণত কম সুদের হার ও অর্থনৈতিক অনিশ্চয়তার পরিস্থিতিতে সোনার দাম বেড়ে যায়। দীর্ঘকাল ধরে সোনা মূল্যস্ফীতির বিরুদ্ধে নির্ভরযোগ্য রক্ষাকবচ হিসেবে পরিচিত।
এদিকে, মার্কিন ডলারের মান আরও কমলে আগামী ছয় মাসের মধ্যে সোনার দাম আউন্সপ্রতি $৪,৩০০ ডলারে পৌঁছাতে পারে বলে মনে করছেন অস্ট্রেলীয় কোম্পানি স্করপিয়ন মিনারেলসের প্রধান বিনিয়োগ কর্মকর্তা মাইকেল ল্যাংফোর্ড।

অন্যদিকে, শতকোটিপতি মার্কিন বিনিয়োগকারী কেন গ্রিফিন এই প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ডলারের চেয়ে নিরাপদ সম্পদ হিসেবে সোনার উত্থান দেখাচ্ছে যে মানুষ এখন ডলারের প্রভাব থেকে নিজেদের সম্পদ দূরে রাখতে চাইছে।

বৈশ্বিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস তাদের পূর্বাভাস আরও বাড়িয়েছে। তারা ২০২৬ সালের ডিসেম্বরের জন্য সোনার দাম $৪,৩০০ থেকে বাড়িয়ে $৪,৯০০ হতে পারে বলে জানিয়েছে।

গোল্ড প্রাইস ডট অর্গের তথ্যমতে, গতকাল বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে ১.৩৮ শতাংশ বা আউন্সপ্রতি $৫৪.৬৩। গত এক বছরে এই বৃদ্ধি ৫১.৫২ শতাংশ। এছাড়া, চীনের কেন্দ্রীয় ব্যাংকও সেপ্টেম্বরে টানা এগারোতম মাসের মতো রিজার্ভের জন্য সোনা কিনেছে।

প্রকাশিত: ১২:৩৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫