বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বলেই অনেক মামলায় রাষ্ট্রপক্ষ পরাজিত হয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, দেশের বিচার বিভাগ বর্তমানে যে স্বাধীনতা ভোগ করছে, তা বিশ্বের অনেক দেশেই দেখা যায় না।
মঙ্গলবার (২৬ মে) সকালে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে। বিচারক ও আইনজীবীর সংখ্যা তুলনামূলক কম হওয়ায় মামলার নিষ্পত্তিতে দীর্ঘ সময় লাগছে এবং এর ফলে মামলার জট ও দীর্ঘসূত্রতার সৃষ্টি হচ্ছে।
এ সময় আলোচিত শিশু রামিসা হত্যা মামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ মামলায় যেন সঠিক ও সুষ্ঠু ন্যায়বিচার নিশ্চিত হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের বিশেষভাবে গুরুত্ব দিতে হবে।
পরিদর্শনকালে স্বাস্থ্যসেবা, বিচারব্যবস্থা ও চলমান বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী।
এই মাত্র পাওয়া
বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, তাই অনেক মামলায় রাষ্ট্রপক্ষ হারে: আইনমন্ত্রী
-
ঝিনাইদহ প্রতিনিধি:
- প্রকাশিত: ১০:৫১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- 23
জনপ্রিয়










