বাংলাদেশ ০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার কিশোর গ্যাং নেতা শায়েক

মৌলভীবাজারে কিশোর গ্যাং পরিচালনা ও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শায়েক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় শহরের একাটুনা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শায়েকের বিরুদ্ধে সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় এবং নিজেও মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে সাধারণ মানুষের ওপর অতর্কিত হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মৌলভীবাজার সদর মডেল থানার এসআই জয়ন্ত সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সন্ধ্যায় একাটুনা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

TCV/-

প্রকাশিত: ১২:১৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬